সর্বশেষ
বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতি বন্ধ না করে, উল্টো বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের ওপর চাপ সৃষ্টি করছে সরকার: গোলাম পরওয়ার
শিশুদের কাঁধে বইয়ের বোঝা নয়, হাসিখুশি শৈশব দেখতে চাই: শিক্ষামন্ত্রী
অনেক রক্ত-ত্যাগের বিনিময়ে গড়া সংসদ, ব্যর্থ হলে হতাশ হবে পুরো জাতি: স্পিকার
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার

ই*স*রা*য়ে*লের ড্রোন হা*ম*লা*য় গাজামুখী ত্রাণবাহী জাহাজে আগুন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: মানবিক বিপর্যয়ে ক্ষতবিক্ষত গাজাবাসীর জন্য খাবার ও ওষুধ নিয়ে যাওয়া একটি ত্রাণবাহী জাহাজে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মাল্টার আন্তর্জাতিক জলসীমায় ড্রোন হামলায় আগুন ধরে যায় জাহাজটিতে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হলেও এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এই জাহাজটি ছিল ‘ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন’ নামক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার মালিকানাধীন, যা গাজার অবরুদ্ধ মানুষের সহায়তায় খাবার, ওষুধ ও প্রয়োজনীয় দ্রব্য পাঠানোর উদ্যোগ নিয়েছিল। দুটি সশস্ত্র ড্রোন থেকে সরাসরি আঘাতে জাহাজটির সামনের অংশে বড় গর্ত তৈরি হয় এবং আগুন ছড়িয়ে পড়ে।

জাহাজটিতে ১২ জন ক্রু ও ৪ জন মানবাধিকার কর্মী ছিলেন, যাঁরা সবাই নিরাপদে রয়েছেন বলে নিশ্চিত করেছে মাল্টা কর্তৃপক্ষ। হামলার পর মাল্টার নৌবাহিনী ও কোস্টগার্ড দ্রুত উদ্ধার তৎপরতায় অংশ নেয় এবং রাত ২টার কিছু পর যাত্রীদের নিরাপদে বন্দরে নিয়ে আসে।

ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে উল্লেখ করেছে এবং মাল্টা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে—ইসরায়েলকে কূটনৈতিকভাবে দায়ী করার জন্য তাদের রাষ্ট্রদূতকে তলব করা হোক।

এদিকে মাল্টার প্রতিক্রিয়ায় জানানো হয়, হামলায় জাহাজের ইঞ্জিন ও জেনারেটর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মাল্টার নিরাপত্তা বাহিনীর তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

ঘটনার পর আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি ইসরায়েলের সেনাবাহিনী ও সরকার পক্ষের সঙ্গে যোগাযোগ করলেও তারা কোনো মন্তব্য করেনি।

প্রসঙ্গত, চলমান যুদ্ধবিরতি ভেঙে গত মার্চ মাসের মাঝামাঝি থেকে গাজায় ফের হামলা শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এর আগে ২ মার্চ ইসরায়েল গাজায় সব ধরনের ত্রাণবাহী ট্রাক প্রবেশে নিষেধাজ্ঞা দেয়, যা এখনও বহাল রয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত