সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

কাশ্মীরে হামলার শঙ্কা! সব মাদরাসা বন্ধ করলো পাকিস্তান

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: পেহেলগামে হামলার ঘটনার পর ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে। প্রতিদিনই চলছে গোলাগুলি, সামরিক সংঘর্ষের আশঙ্কাও ক্রমশ প্রকট হচ্ছে। এমন পরিস্থিতিতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ১০ দিনের জন্য সব মাদরাসা বন্ধের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ।

প্রথমে গরম ও তাপপ্রবাহের কারণ দেখানো হলেও পাকিস্তানের ধর্ম বিষয়ক দপ্তরের এক কর্মকর্তা স্পষ্ট করে বলেন—ভারতের সম্ভাব্য হামলা ঠেকাতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই এই সিদ্ধান্ত। তার ভাষায়, যেকোনো সময় ভারতের সেনাবাহিনী ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে পারে, তাই শিশুদের সুরক্ষার কথা ভেবেই এই ব্যবস্থা।

জানা গেছে, আজাদ কাশ্মীর ও গিলগিট-বাল্টিস্তান মিলিয়ে মোট ৪৪৫টি মাদরাসায় প্রায় ২৬ হাজার শিক্ষার্থী রয়েছে।

উল্লেখ্য, ২২ এপ্রিল পেহেলগামে ভয়াবহ হামলার পর ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করে। এরপর আটারি সীমান্ত বন্ধ, ভিসা বাতিল এবং সিন্ধু নদ চুক্তি স্থগিতসহ একাধিক কড়া পদক্ষেপ নেয় দিল্লি। জবাবে সিমলা চুক্তি স্থগিত, আকাশসীমা নিষিদ্ধ ও দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ করে পাকিস্তান।

পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, “পানির অধিকার রক্ষায় যেকোনো মূল্যে লড়বে পাকিস্তান।” আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেনাবাহিনীকে সীমান্তে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন বলে জানান।

বিশ্লেষকরা বলছেন, পারমাণবিক অস্ত্রে সজ্জিত দুই দেশের উত্তেজনা যদি এখনই না থামে, তাহলে তা গোটা অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত