সর্বশেষ
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী

ভারতে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা ঘিরে তীব্র বিতর্ক

Our Times News

ভারতে বাবরি মসজিদ নির্মাণ ঘোষণা

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছেন তৃণমূল কংগ্রেসের এক বিধায়ক। তিনি জানিয়েছেন, আগামী ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

ঘোষণাটি দিয়েছেন তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির। তার দাবি, তিন বছরের মধ্যেই মসজিদটির নির্মাণকাজ শেষ হবে এবং অনুষ্ঠানে বিভিন্ন মুসলিম নেতা অংশ নেবেন।

এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপি অভিযোগ করেছে, ভোটের আগে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক উত্তেজনা উসকে দিচ্ছে তৃণমূল। বিজেপির মুখপাত্র ইয়াসের জিলানি বলেন, হুমায়ুন কবির ঘৃণার রাজনীতি ও তোষণমূলক বক্তব্যের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তাদের শঙ্কা, আসন্ন নির্বাচনে জনসমর্থন কমে যাওয়ায় তৃণমূল রাজনৈতিক সুবিধার জন্য এমন অবস্থান নিয়েছে।

অন্যদিকে কংগ্রেসের পক্ষ থেকে পাল্টা মন্তব্যে বলা হয়েছে, উপাসনালয় নির্মাণ করা কোনো অপরাধ নয়। কংগ্রেস নেতা সন্দীপ দিক্ষিত প্রশ্ন তোলেন, “কেউ মসজিদ বানালে তা বাবরের সঙ্গে সম্পর্কিত কেন?” কংগ্রেস এমপি সুরেন্দ্র রাজপুত বলেন, মসজিদ, মন্দির, গুরুদ্বার বা চার্চ নির্মাণ—যে কেউ তার ধর্মীয় উপাসনাস্থল বানানোর অধিকার রাখে। বিষয়টিকে অযথা বিতর্কিত করা হচ্ছে।

ধর্মীয় ব্যাখ্যাও দিয়েছে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন। সংগঠনের প্রধান মাওলানা সাজিদ রাশিদি বলেন, যেখানে একবার মসজিদ তৈরি হয়, তা কিয়ামত পর্যন্ত মসজিদ হিসেবেই থাকে। সারা ভারতে বাবরি মসজিদের নামে বহু মসজিদ তৈরি হলেও অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদের গুরুত্ব কখনো হারিয়ে যাবে না।

ঘোষণাটি এমন এক দিনে আসছে, যখন ৬ ডিসেম্বর অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংসের ৩৩তম বার্ষিকী পালন করা হবে। ফলে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত