আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় মঙ্গলবার রাত থেকে পুলিশ কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। ওই সড়কের প্রবেশপথে ব্যারিকেড স্থাপন করা হয়েছে, যার কারণে সাধারণ মানুষ সরাসরি সড়কে প্রবেশ করতে পারছেন না।
স্থানীয়রা জানান, সন্ধ্যা পর্যন্ত ধানমন্ডি ৩২ নম্বর সড়কে চলাচল স্বাভাবিক ছিল। কিন্তু রাতের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে অবস্থান নেয় এবং সাধারণ মানুষকে সরিয়ে দিয়ে প্রবেশপথ বন্ধ করে দেয়।
অনুমান করা হচ্ছে, আগামী ১৩ নভেম্বর রাজধানীতে আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি উপলক্ষে যে কোনো বিশৃঙ্খলার আশঙ্কায় পুলিশ এই ব্যবস্থা নিয়েছে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বলেন, শুধু ধানমন্ডি ৩২ নয়, পুরো ধানমন্ডি এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। টহল ও চেকপোস্টের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে।