সর্বশেষ
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় আবারও ইসরায়েলি হামলা নিহত ২৫

Our Times News

গাজায় ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপ

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় ঘোষিত যুদ্ধবিরতি চলমান থাকলেও ইসরায়েলের হামলা থামেনি। বুধবার ১৯ নভেম্বর দিনের বিভিন্ন সময়ে চালানো হামলায় কমপক্ষে ২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদসূত্র।

গাজা সিটির আল জেইতুন এলাকায় বাস্তুচ্যুত কয়েকটি পরিবার থাকা একটি ভবনে ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন প্রাণ হারান। খান ইউনিসের দক্ষিণে আল মাওয়াসি অঞ্চলে ড্রোন হামলায় পাঁচজন আহত হন। পূর্ব গাজার আল শুজাইয়া এলাকায় কামানের গোলায় একজন নিহত এবং চারজন আহত হয়েছে।

খান ইউনিসের পূর্বাঞ্চলে আরও বেশ কয়েকটি বাড়ি ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওই দিনের হামলায় ২৫ জন নিহত এবং ৭৭ জনের বেশি আহত হয়েছে। অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত গাজায় মোট মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ হাজারের বেশি এবং আহত প্রায় সাড়ে এক লাখ।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, আল জেইতুন এলাকায় হামাসের সামরিক কমান্ডারদের একটি বৈঠকে তারা লক্ষ্যভেদী বিমান হামলা চালিয়েছে। সেনাবাহিনীর দাবি, খান ইউনিসে তাদের ওপর গুলি করা হয়েছিল, যা যুদ্ধবিরতি লঙ্ঘন।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তবে প্রতিদিনই কোনো না কোনোভাবে বিমান হামলা ও গোলাবর্ষণ চলমান থাকায় হতাহতের সংখ্যা থামছে না।

এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যুক্তরাষ্ট্রের প্রস্তাবে গাজা পরিচালনা ও পুনর্গঠনে আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনী এবং বোর্ড অব পিস গঠনের অনুমোদন দিয়েছে। তবে ইসরায়েলের ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে অনীহা থাকায় এ পরিকল্পনার বাস্তবায়ন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত