আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এসএম ফয়সল। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৭২ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আলোচিত প্রার্থী মো. গিয়াস উদ্দিন তাহেরী। মোমবাতি প্রতীকে লড়াই করা তাহেরী পেয়েছেন ৮৪ হাজার ৩২৩ ভোট। এ হিসেবে বিএনপি প্রার্থী ফয়সলের সঙ্গে তাহেরীর ব্যবধান হয়েছে ১ লাখ ৩ হাজার ৭৪৯ ভোট।
এ আসনে অন্য প্রার্থীদের মধ্যে ১১ দলীয় জোটের প্রার্থী ও খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের (ঘড়ি প্রতীকে) পেয়েছেন ২৬ হাজার ৪৪৬ ভোট। এছাড়া মো. মুজিবুর রহমান (মই) পেয়েছেন ৩২৯, মু. রেজাউল মোস্তফা (আপেল) ৪৮৪, মো. রাশেদুল ইসলাম খোকন (ছড়ি) ৪৮৪, শাহ মো. আল আমিন (হারিকেন) ৫৩৬, মো. মিজানুর রহমান চৌধুরী (ঘোড়া) ৬৫২ এবং সালেহ আহমদ সাজন (ফুটবল) ৬১৯ ভোট।
মোট ভোটার সংখ্যা ছিল ৫ লাখ ৫২ হাজার ৭১১ জন। ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোট পড়েছে ৩ লাখ ১০ হাজার ৯৭টি, যা ৫৬.১০ শতাংশ।