সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

এভারকেয়ারে খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, পূর্ণ সুস্থতায় লাগবে আরও সময়

Our Times News

এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া চিকিৎসাধীন

আওয়ার টাইমস নিউজ।

রাজনীতি: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা এখন স্থিতিশীল, তবে পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে।

মঙ্গলবার সন্ধ্যায় মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার জানান, “ম্যাডাম আগের চেয়ে কিছুটা ভালো আছেন। তিনি কেবিনেই চিকিৎসা নিচ্ছেন এবং আমরা নিয়মিত পর্যবেক্ষণে রাখছি।”

মেডিকেল বোর্ডের আরেক সদস্য অধ্যাপক এফ এম সিদ্দিকী জানান, খালেদা জিয়ার ফুসফুসে সংক্রমণ থাকায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ ছাড়া বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চান।

পারিবারিক সূত্রে জানা যায়, লন্ডন থেকে তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান মা’র শারীরিক অবস্থার সার্বক্ষণিক খবর রাখছেন। ঢাকায় তার পাশে রয়েছেন আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি।

গত রোববার রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

এদিকে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় রাজধানীসহ দেশজুড়ে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা দোয়া মাহফিল করছেন। নয়াপল্টনের ভাসানী ভবন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ বিভিন্ন স্থানে আয়োজিত এসব দোয়া মাহফিলে দলের শীর্ষ নেতারাও অংশ নিচ্ছেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, “বেগম জিয়া সুস্থ থাকলে বাংলাদেশ শক্তি পায়। তার সুস্থতা আমাদের রাজনৈতিক ঐক্যের প্রতীক।” বুধবার মহিলা দলের উদ্যোগে ভাসানী ভবনে আরও একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে দলীয় কার্যালয় জানিয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত