সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

৩০০ আসনে একক লড়াইয়ের ঘোষণা: কোনো সমঝোতার পথে হাঁটছে না এনসিপি, বললেন নাহিদ ইসলাম

Our Times News

সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন নাহিদ ইসলাম

আওয়ার টাইমস নিউজ।

রাজনীতি: রাজধানীর শাহবাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ন্যাশনাল কনসেন্সাস পার্টি (এনসিপি) জানিয়ে দিয়েছে, ক্ষমতা বা আসন বিনিময়ের রাজনীতি তাদের লক্ষ্য নয়। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্ট ভাষায় বলেন, তারা ৩০০ আসনেই এককভাবে প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে এবং এর জন্য কোনো দলের সঙ্গে সমঝোতা বা আসন বাণিজ্য করবে না।

রবিবার সকাল সাড়ে ১১টায় শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ-পরবর্তী এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর পরপরই ৩০০ আসনের জন্য মনোনয়ন নেওয়া ১,৪৮৪ জন সম্ভাব্য প্রার্থীর সঙ্গে মতবিনিময় শুরু করে এনসিপির কেন্দ্রীয় কমিটি।

নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, বিভিন্ন গণমাধ্যমে এনসিপিকে নিয়ে “গুঞ্জন ও ভুল তথ্য” ছড়ানো হচ্ছে, যেন দলটিকে একটি নির্দিষ্ট ফ্রেমে আটকে দেওয়া হয়। তিনি জানান, এনসিপি নিজস্ব নীতি, আদর্শ ও ইশতেহার নিয়ে জনগণের সামনে দাঁড়াতে চায়।

তবে কোনো রাজনৈতিক শক্তি যদি নীতিগতভাবে তাদের দাবি ও আদর্শের সঙ্গে মিল খুঁজে পায়, তাহলে আলোচনার দরজা খোলা থাকবে। কিন্তু তিনি জোর দিয়ে বলেন, “ক্ষমতার জন্য বা আসনের জন্য কোনো সমঝোতা করবে না এনসিপি।”

তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক দলগুলো আলোচনাকে স্বাভাবিক রাজনীতির অংশ হিসেবে গ্রহণ করছে। কিন্তু কিছু গণমাধ্যম এসব আলোচনাকে “ভিন্ন উদ্দেশ্যে ফ্রেমিং” করছে, যা গণতান্ত্রিক চর্চাকে ক্ষতিগ্রস্ত করে।

তিনি গণমাধ্যমকে অনুরোধ জানান, অভ্যন্তরীণ বা অনানুষ্ঠানিক আলোচনাকে আলোচনার স্বাভাবিক পরিধিতে দেখতে।

বিএনপি ও জামায়াতের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, জুলাই সনদের পর রাজনৈতিক বাস্তবতায় কিছু দল “চক্রান্ত করে সাজানো নির্বাচন ও ভাগ-বাঁটোয়ারার রাজনৈতিক সমঝোতা” করতে চায়। তার দাবি, এমন নির্বাচনী ব্যবস্থা গণতন্ত্রকে পেছনে ঠেলে দেবে এবং জাতির নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষাও বাধাগ্রস্ত হবে। এ বিষয়ে এনসিপির অবস্থান একটাই, যে কোনো ধরনের আঁতাতভিত্তিক নির্বাচনের বিরুদ্ধে তারা কঠোর ভূমিকা নেবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত