আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্কঃ ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জিতে দেশে ফিরছে বাংলাদেশ দল। এই সাফল্যে দেশজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। তাদের এই অর্জনকে সম্মান জানাতে হাতিরঝিলে সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
মালদ্বীপের মালে থেকে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে। তারা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকায় পৌঁছাবে বলে জানা গেছে। বিমানবন্দরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ বাফুফের কর্মকর্তারা দলটিকে স্বাগত জানাবেন।
বিমানবন্দর থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে দলকে হাতিরঝিলের এম্ফিথিয়েটারে নেওয়া হবে। সেখানে বর্ণাঢ্য পরিবেশে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর আগে নারী ফুটবল দলের বড় সাফল্যেও একই স্থানে সংবর্ধনা দেওয়া হয়েছিল।