আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর চেয়ারম্যান তারেক রহমান জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম-এর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন।
এ লক্ষ্যে আগামীকাল রোববার তাদের নিজ নিজ বাসভবনে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের। বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার সন্ধ্যা ৭টায় ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় শফিকুর রহমানের বাসায় যাবেন তারেক রহমান। এরপর রাত ৮টার দিকে বাড্ডায় নাহিদ ইসলামের বাসায় যাওয়ার কর্মসূচি রয়েছে।
এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে আগেই দুই নেতার সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও জানানো হয়। বিএনপির মিডিয়া উইং জানিয়েছে, ইতিবাচক রাজনৈতিক চর্চার অংশ হিসেবেই এই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হচ্ছে।