সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

আজ ঐতিহাসিক ৫ আগস্ট (৩৬ ‘জুলাই) গণঅভ্যুত্থান দিবস’ : ফ্যাসিস্ট খুনি হাসিনার শাসন থেকে মুক্তির এক বছর!

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আজ ঐতিহাসিক ৫ আগস্ট, (৩৬‘জুলাই) গণঅভ্যুত্থান দিবস। গত বছরের এই দিনে তীব্র ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। এর মধ্য দিয়ে সাড়ে ১৫ বছরের একনায়কতান্ত্রিক শাসনের অবসান ঘটে।

এই ঐতিহাসিক দিনটি উদযাপন করছে অন্তর্বর্তীকালীন সরকার। দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। আজ দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. ইউনূস, তুলে ধরবেন ‘জুলাই ঘোষণাপত্র’।

গত বছরের এই দিনে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশ নিতে লাখো মানুষ ঢাকায় প্রবেশ করে। কঠোর কারফিউ ও সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে গণভবন ঘিরে ফেলেন তারা। বিকেলে জানা যায়, শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন। সঙ্গে সঙ্গে জনতা আনন্দে ফেটে পড়ে, ঢুকে পড়ে গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় ও জাতীয় সংসদে।

এরপরই সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জাতির উদ্দেশে ভাষণ দিয়ে হাসিনার পদত্যাগের ঘোষণা দেন। দ্রুত গঠিত হয় অন্তর্বর্তী সরকার, যার প্রধান হন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূস।

এই আন্দোলনে প্রাণ হারান দেড় হাজারের বেশি মানুষ, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। আবু সাঈদের মৃত্যুর ঘটনাটি আন্দোলনে মোড় ঘুরিয়ে দেয়। রংপুর, চট্টগ্রাম, ঢাকাসহ বিভিন্ন জেলায় পুলিশ ও সরকার দলীয় ক্যাডারদের হামলায় অনেকেই নিহত হন।

আজকের দিনটিকে কেন্দ্র করে রাজধানীসহ দেশজুড়ে রাজনৈতিক দল ও সংগঠনগুলো নানা কর্মসূচি গ্রহণ করেছে। সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে, চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা।

‘জেনারেশন জি’ নামে পরিচিত নতুন প্রজন্মের নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের জনগণ ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে তুলেছিল, তা আজ ইতিহাসের অংশ।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত