সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

আটক ১৫ সেনা কর্মকর্তাকে আদালতে হাজির করতেই হবে: চিফ প্রসিকিউটর

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার হওয়া ১৫ সেনা কর্মকর্তাকে অবশ্যই আদালতে হাজির করতে হবে।

রবিবার (১২ অক্টোবর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এর একদিন আগে সেনাসদর জানায়, ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা জারির পর ওই ১৫ কর্মকর্তা এখন সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন।

চিফ প্রসিকিউটর বলেন, “আইন অনুযায়ী গ্রেফতারকৃত কাউকে আদালতে হাজির করতেই হবে। সংবিধান ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে বলা আছে, গ্রেফতারের পর ২৪ ঘণ্টার মধ্যে আদালতে উপস্থিত করতে হবে। আদালত যদি আটক রাখার নির্দেশ দেন, তখনই কেবল আটক রাখা সম্ভব।”

তিনি আরও বলেন, সেনাসদর সংবাদ সম্মেলন করলেও বিষয়টি আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালকে জানানো হয়নি। “মিডিয়ার খবরকে আমরা আনুষ্ঠানিক তথ্য হিসেবে গ্রহণ করতে পারি না। যদি আনুষ্ঠানিকভাবে জানানো হয়, তখন আমরা আইন অনুযায়ী পদক্ষেপ নেব।”

গত ৮ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলায় ২৫ সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তাদের মধ্যে ১৫ জন বর্তমানে চাকরিরত, যাদের মধ্যে ১৪ জন কর্মরত ও একজন অবসরোত্তর ছুটিতে আছেন।

শনিবার সেনাসদরের এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ওই কর্মকর্তাদের হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

চিফ প্রসিকিউটর বলেন, “এটি শুধু ট্রাইব্যুনালের আইন নয়, সংবিধানেরও নির্দেশনা ২৪ ঘণ্টার বেশি কাউকে আদালতের অনুমতি ছাড়া আটক রাখা যাবে না। গ্রেফতারের পর আদালতের কাছেই সিদ্ধান্তের ক্ষমতা থাকে।”

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত