সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

আফগানিস্তানকে পাশে টেনে পাকিস্তানকে চাপে ফেলতে চায় ভারত!

Our Times News

আওয়ার টাইমস নিউজ ‌

আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলার ঠিক ছয় দিনের মাথায় আফগানিস্তানে গিয়ে তালেবান সরকারের শীর্ষ নেতাদের সঙ্গে মুখোমুখি বৈঠক করলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আনন্দ প্রকাশ। এই বৈঠক নিছক সৌজন্য নয়, বরং একে বিশেষজ্ঞরা দেখছেন ভারতের বৃহৎ ভূ-রাজনৈতিক পরিকল্পনার অংশ হিসেবে।

বলা হচ্ছে, একদিকে পাকিস্তানের সঙ্গে উত্তেজনা বাড়াচ্ছে নয়াদিল্লি, অন্যদিকে আফগানিস্তানকে পাশে টেনে ‘টু ফ্রন্ট ওয়ার’ বা দ্বিমুখী চাপ তৈরির কৌশল নিচ্ছে। তালেবান সরকারের সঙ্গে ভারতের এই ঘনিষ্ঠতা পাকিস্তানের জন্য বড় ধরনের কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

বৈঠকে তালেবানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ ও আগের বন্ধ হয়ে যাওয়া প্রকল্পগুলো আবার চালুর বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। তালেবান পক্ষ ভারতীয় ভিসা সহজীকরণে অনুরোধও জানিয়েছে।

তবে এই সৌজন্য সাক্ষাৎ এত সরল নয় বলেই মনে করছেন বিশ্লেষকরা। আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত ‘ডুরান্ড লাইন’ নিয়ে দু’দেশের টানাপোড়েন বহু পুরনো। কাবুল এই সীমান্তকে আন্তর্জাতিক স্বীকৃতি দিতে চায় না, যা নিয়ে প্রায়ই সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। আর এই দ্বন্দ্বকে কাজে লাগিয়ে পাকিস্তানকে কোণঠাসা করতে চাইছে ভারত—এমনটাই অনেকের ধারণা।

উল্লেখ্য, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলে সক্রিয় ‘তেহরিক-ই-তালেবান পাকিস্তান’ (টিটিপি) গোষ্ঠী ইতোমধ্যেই ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। পাকিস্তান অভিযোগ করে, এই গোষ্ঠীকে আফগান তালেবানরা প্রশ্রয় দিচ্ছে। যদিও তালেবান সরকার তা অস্বীকার করেছে।

বিশ্লেষকদের মতে, যদি আফগান সীমান্তে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়, তাহলে পাকিস্তান সেনা মোতায়েনে বাধ্য হবে। তখন কাশ্মীরে ভারত সহজেই হামলার সুযোগ পাবে। এটিই হতে পারে ভারতের আসল কৌশল।

তালেবান সরাসরি পাকিস্তানের সঙ্গে যুদ্ধে না জড়ালেও, টিটিপিকে সামনে রেখে অপ্রত্যক্ষভাবে বড় ধাক্কা দিতে পারে। কারণ আফগানিস্তানের পাহাড়ি অঞ্চলে টিটিপির ঘাঁটি রয়েছে, যেখান থেকে তারা গেরিলা কায়দায় পাকিস্তানে আঘাত হানতে সক্ষম।

শেষ কথা: ভারত-আফগানিস্তান ঘনিষ্ঠতা যতই ‘উন্নয়নমূলক বৈঠক’ বলে প্রচার করা হোক, বাস্তবের কূটনৈতিক খেলায় এটি পাকিস্তানকে চাপে ফেলতে ভারতের নতুন চাল—এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত