সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

আফগানিস্তানের বাগরাম ঘাঁটি ঘিরে যুক্তরাষ্ট্রের ভয়ংকর পরিকল্পনা: ট্রাম্পের কড়া হুঁশিয়ারি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন পরিকল্পনা আন্তর্জাতিক অঙ্গনে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি সতর্ক করে দিয়েছেন, যদি আফগানিস্তান ঘাঁটিটি যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে না দেয়, তবে এর ভয়াবহ পরিণতি হতে পারে। শনিবার মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ পোস্ট দিয়ে দাবি করেন, বাগরাম বিমানঘাঁটি যুক্তরাষ্ট্র তৈরি করেছিল এবং এখন সেটি ফেরত না পেলে ‘খারাপ কিছু’ ঘটতে পারে। তিনি আরও বলেন, আমরা আফগানিস্তানের সঙ্গে আলোচনা চালাচ্ছি এবং ঘাঁটিটি এখনই ফেরত চাই, আর যদি তা না হয় তাহলে কী ঘটবে তা সবাই খুব শিগগিরই জেনে যাবে।

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর আফগানিস্তানে মার্কিন হস্তক্ষেপের সময় বাগরাম হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। বিশাল এ ঘাঁটিতে ফাস্টফুড রেস্টুরেন্ট থেকে শুরু করে শপিং সেন্টার, এমনকি একটি কারাগার কমপ্লেক্সও ছিল। তবে ২০২১ সালে মার্কিন সেনারা দেশ ছাড়ার পর তালেবান বাগরামসহ অন্যান্য ঘাঁটির নিয়ন্ত্রণ নেয় এবং তারপর থেকেই আফগানিস্তান জোর দিয়ে জানিয়ে আসছে, তারা আর কোনো বিদেশি শক্তিকে সেখানে অবস্থান করতে দেবে না।

সামরিক বিশ্লেষকরা বলছেন, বাগরাম পুনর্দখল করতে গেলে যুক্তরাষ্ট্রকে পূর্ণমাত্রার সামরিক অভিযান চালাতে হবে। এতে অন্তত ১০ হাজার সেনা মোতায়েনের পাশাপাশি উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বসানোর প্রয়োজন হবে। একইসঙ্গে তালেবান, ইসলামিক স্টেট (আইএস) ও আল কায়েদার মতো গোষ্ঠীর হামলার ঝুঁকি থাকবে এবং ইরান থেকেও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। এ ধরনের ঝুঁকির উদাহরণ ইতোমধ্যে দেখা গেছে ২০২৫ সালের জুনে, যখন কাতারের একটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

যদিও ট্রাম্প সরাসরি সেনা পাঠানোর বিষয়ে কিছু বলেননি, তবে তার সতর্কবার্তায় নতুন সামরিক উত্তেজনার ইঙ্গিত স্পষ্ট। আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রের এই টানাপোড়েন শেষ পর্যন্ত কোন দিকে গড়াবে তা এখন বিশ্বজুড়ে কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: রয়টার্স

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত