সর্বশেষ
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?

আবারও বিশ্ববাজারে সোনার নতুন রেকর্ড

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ববাজারে আবারও রেকর্ড গড়লো সোনার দাম। ইতিহাসে প্রথমবারের মতো আউন্সপ্রতি সোনার মূল্য ৩ হাজার ৬৮০ ডলার অতিক্রম করেছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, স্পট মার্কেটে সোনার দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে আউন্সপ্রতি ৩ হাজার ৬৮০ দশমিক ৮০ ডলারে। সেশনের শুরুর দিকে এটি উঠে গিয়েছিল সর্বকালের সর্বোচ্চ ৩ হাজার ৬৮৫ দশমিক ৩৯ ডলারে। একই সময়ে মার্কিন ফিউচার মার্কেটে ডিসেম্বর সরবরাহের জন্য দাম বেড়ে দাঁড়িয়েছে আউন্সপ্রতি ৩ হাজার ৭১৯ ডলারে।

বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন ডলার দুর্বল হয়ে পড়া এবং বন্ড ইল্ড কমে যাওয়ার কারণে বিনিয়োগকারীরা ঝুঁকিমুক্ত সম্পদ হিসেবে সোনার দিকে বেশি ঝুঁকছেন। পাশাপাশি মার্কিন ফেডারেল রিজার্ভের আসন্ন বৈঠক ঘিরেও বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, ফেড সুদের হার ২৫ বেসিস-পয়েন্ট কমাতে পারে, যা সোনার দাম বাড়াতে আরও ভূমিকা রাখবে।

চীন সম্প্রতি সোনা আমদানি ও রপ্তানির নীতি শিথিল করতে পারে বলে খবর পাওয়া গেছে। এতে দেশটিতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সোনার চাহিদা বাড়বে বলে ধারণা করা হচ্ছে, যা বৈশ্বিক বাজারে মূল্যবৃদ্ধির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।

এদিকে, অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট সিলভার বেড়ে দাঁড়িয়েছে আউন্সপ্রতি ৪২ দশমিক ৬২ ডলারে, প্লাটিনামের দাম বেড়ে হয়েছে ১ হাজার ৪০০ দশমিক ৭৭ ডলার এবং প্যালাডিয়ামের দাম কিছুটা কমে নেমে এসেছে আউন্সপ্রতি ১ হাজার ১৯৩ দশমিক ২১ ডলারে।

সূত্র: রয়টার্স

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত