সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

ইউরোপের আরোও একটি দেশে নিকাব-বোরকা পরা নিষিদ্ধের পথে

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: পর্তুগালের পার্লামেন্টে একটি নতুন বিল পাস হয়েছে, যা জনসমক্ষে নিকাব বা বোরকা পরাকে সীমিত করতে পারে। বিল অনুযায়ী, উন্মুক্ত স্থানে নিকাব পরলে জরিমানা ২০০ থেকে ৪,০০০ ইউরোর মধ্যে হতে পারে। কাউকে জোর করে নিকাব পরানোর চেষ্টা করলে সর্বোচ্চ তিন বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। তবে বিমানবন্দর, কূটনৈতিক এলাকা ও উপাসনালয়গুলিতে নিকাব পরার অনুমতি থাকবে।

বিলটি মূলত লিঙ্গভিত্তিক ও ধর্মীয় উদ্দেশ্যে মুখ ঢেকে রাখার পোশাক নিষিদ্ধ করার প্রস্তাব নিয়ে পাস করা হয়েছে। উত্থাপনকারী চেগা পার্টির নেতা আন্দ্রে ভেনচুরা বলছেন, এটি নারীর স্বাধীনতা রক্ষা ও ইউরোপীয় মূল্যবোধকে সংরক্ষণের একটি পদক্ষেপ।

অন্যদিকে, বামপন্থি আইনপ্রণেতারা এই বিলকে ধর্মীয় স্বাধীনতার ওপর হস্তক্ষেপ এবং মুসলিম নারীদের বিরুদ্ধে বৈষম্যমূলক বলে সমালোচনা করেছেন। ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির এমপি আন্দ্রেয়া নেটো বলেন, কোনো নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে মুখ ঢেকে রাখতে বাধ্য করা উচিত নয়, এটি নারী-পুরুষ সমতার প্রশ্ন।

বিলটি এখনই আইন হিসেবে কার্যকর হবে না। প্রথমে এটি সাংবিধানিক কমিটিতে পাঠানো হবে পর্যালোচনার জন্য। এরপর প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুজা অনুমোদন দেবেন কি না তা সিদ্ধান্ত নেবেন।

ইতোমধ্যে মানবাধিকার সংগঠন এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে এই সিদ্ধান্তকে নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ফ্রান্স, অস্ট্রিয়া, বেলজিয়াম এবং নেদারল্যান্ডসের মতো দেশ ইতোমধ্যে আংশিক বা সম্পূর্ণভাবে জনসমক্ষে নিকাব-বোরকা নিষিদ্ধ করেছে। পর্তুগালও এই তালিকায় যোগ দিতে যাচ্ছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত