সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

ইউরোপের দেশ নরওয়ে মুসলমানদের নিরাপত্তায় নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করলো

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের দেশ নরওয়ে মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করতে ও ইসলামভীতি রোধে এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে। দেশটি চালু করেছে একটি জাতীয় ডিজিটাল প্ল্যাটফর্ম, যার মাধ্যমে মুসলিমদের বিরুদ্ধে সংঘটিত ঘৃণামূলক আচরণ ও বৈষম্যের তথ্য সংগ্রহ করা হবে। এতে তৈরি হবে একটি পূর্ণাঙ্গ জাতীয় ডাটাবেস, যা ভবিষ্যতে ইসলামভীতি প্রতিরোধে প্রমাণনির্ভর রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহণে সহায়ক ভূমিকা রাখবে।

সম্প্রতি রাজধানী ওসলোতে অনুষ্ঠিত ‘স্টপ ইসলামোফোবিয়া’ সম্মেলনে এই প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আয়োজন করে ইসলামিক ডায়ালগ নেটওয়ার্ক, যেখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ইমাম, গবেষক, রাজনীতিবিদ, তরুণ নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে প্ল্যাটফর্মটির উদ্বোধন করেন ওসলোর মেয়র অ্যান লিন্ডবোয়ে।

উদ্বোধনী ভাষণে তিনি বলেন, “একটি ন্যায্য ও ঐক্যবদ্ধ সমাজ গড়তে এমন উদ্যোগ সময়ের দাবি। ঘৃণা ও বৈষম্য মোকাবিলায় সরকারি সংস্থা, ধর্মীয় প্রতিষ্ঠান ও নাগরিক সংগঠনগুলোর সমন্বিত সহযোগিতা অপরিহার্য।”

নতুন এই পোর্টালের মাধ্যমে ইসলামভীতি বা মুসলিমবিরোধী ঘটনাগুলোর রেকর্ড সংরক্ষণের পাশাপাশি সেগুলো বিশ্লেষণ করে সমাজে সচেতনতা বৃদ্ধি ও শিক্ষা কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে। ইসলামিক ডায়ালগ নেটওয়ার্ক জানিয়েছে, ইসলামভীতি কেবল মুসলমানদের সমস্যা নয়, এটি গোটা সমাজের গণতান্ত্রিক মূল্যবোধ ও পারস্পরিক আস্থাকে ক্ষতিগ্রস্ত করছে।

সংগঠনটির মতে, দৈনন্দিন জীবন, কর্মক্ষেত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে মুসলমানদের নিয়ে নেতিবাচক প্রচারণা ভয় ও বিভাজন সৃষ্টি করছে। তাই এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ঘৃণা-অপরাধ প্রতিরোধে শিক্ষা, সংলাপ ও প্রাতিষ্ঠানিক পদক্ষেপের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

নরওয়ের এই উদ্যোগকে আন্তর্জাতিক মহলে স্বাগত জানানো হয়েছে। মানবাধিকার কর্মীরা বলছেন, ধর্মীয় বৈষম্য মোকাবিলায় এটি একটি প্রমাণনির্ভর ও সমন্বিত জাতীয় কৌশল, যা দেশটির সামাজিক সম্প্রীতি ও ন্যায়বিচারের সংস্কৃতিকে আরও শক্তিশালী করবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত