সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

ইরানি হামলায় ধ্বংস ইসরায়েলের ‘প্রযুক্তির মেরুদণ্ড’: একটি মহা গুরুত্বপূর্ণ ইনস্টিটিউট পুরোপুরি বিধ্বস্ত!

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের টার্গেটেড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিজ্ঞান ও সামরিক গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র ‘ভাইসমান ইনস্টিটিউট অব সায়েন্স’ কার্যত ধ্বংস হয়ে গেছে। তেল আবিবের দক্ষিণের রিহবেত শহরে অবস্থিত এই ইনস্টিটিউটটি ছিল ইসরাইলের গবেষণা ও প্রযুক্তির ‘মেরুদণ্ড’ হিসেবে পরিচিত। ইরানের রাষ্ট্রায়ত্ত মিডিয়া প্রেস টিভির বরাতে এমন তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম।

ইরান ১৫ জুন পরিচালিত হামলায় অত্যন্ত নিখুঁতভাবে কমপ্লেক্সটির বহু গুরুত্বপূর্ণ ভবনে আঘাত করে। এতে পদার্থবিদ্যা, বায়োটেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও চিকিৎসাবিজ্ঞানের বহু গবেষণাগার একেবারে বিধ্বস্ত হয়ে যায়। ইসরাইলি চ্যানেল-১৩–এর সাথে দেওয়া সাক্ষাৎকারে ইনস্টিটিউটের প্রেসিডেন্ট আলোন চেন জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০০ মিলিয়ন থেকে ৫৭০ মিলিয়ন ডলারের মধ্যে হতে পারে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন হৃদযন্ত্র পুনর্জন্ম (কার্ডিয়াক রিজেনারেশন) বিশেষজ্ঞ অধ্যাপক এলদাদ জাহর, যার ২২ বছরের গবেষণার সম্পূর্ণ ফল—হৃৎপিণ্ডের টিস্যু, অ্যান্টিবডি, ডিএনএ/আরএনএ নমুনা ও ল্যাব-উৎপন্ন ভাইরাস—সবকিছুই ধ্বংস হয়ে গেছে।

প্রেস টিভি আরও জানিয়েছে, কমপ্লেক্সের প্রায় ৯০ শতাংশ ভবন ধ্বংসপ্রাপ্ত হয়েছে। অন্তত ৪৫টি গবেষণাগার, যেগুলোর মধ্যে ছিল জীবনবিজ্ঞান, অণুজীববিজ্ঞান ও স্নায়ুবিজ্ঞান ল্যাব, তা ধ্বংস হয়ে গেছে। এসব ল্যাবে সংরক্ষিত ছিল বহু মূল্যবান ও অপূরণীয় সেল লাইন ও টিস্যু স্লাইড।

এছাড়া নবনির্মিত রাসায়নিক ও ভৌতবিজ্ঞান গবেষণাগার, যা চালু হওয়ার কথা ছিল এ বছরই, তাও সম্পূর্ণ ধ্বংস হয়। পার্শ্ববর্তী ভবনে ক্ষেপণাস্ত্র আঘাতে ‘প্ল্যানেটারি সায়েন্সেস ভবন’ও শকওয়েভে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়।

ইসরায়েলি সেনাবাহিনী বিষয়টি গোপন রাখার চেষ্টা করলেও বিভিন্ন ফুটেজ ও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, ইনস্টিটিউটটি এক ভয়াবহ ধ্বংসযজ্ঞের মধ্যে পড়েছে। চ্যানেল-১৩ জানিয়েছে, ইসরায়েলি নাগরিকরাও এখনো পুরো ক্ষয়ক্ষতির ব্যাপারে জানেন না।

বিশ্লেষকদের মতে, ইরান এই হামলার মাধ্যমে শুধু ইসরায়েলের সামরিক শক্তিকেই নয়, বরং তার বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতির মেরুদণ্ডকে চূর্ণ করেছে। এটি ছিল সামরিক বাহিনীর চেয়েও বেশি কৌশলগত একটি আঘাত।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত