সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

ঈদের দিনও থামেনি র*ক্ত*পাত:গাজায় ইস*রা*য়ে*লি হামলায় নিহত ৪২

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র ঈদুল আজহার দিনেও থামেনি ইসরায়েলের ভয়াবহ আগ্রাসন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় দফায় দফায় চালানো ইসরায়েলি হামলায় ঈদের দিন অন্তত ৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।

গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) জানিয়েছে, একদিকে ইসরায়েলের হামলা, অন্যদিকে বন্ধ রয়েছে সব ধরনের ত্রাণ বিতরণ কার্যক্রম। ফলে ঈদের দিনেও খাদ্য সংকট ও মানবিক বিপর্যয়ে নিপতিত গাজাবাসী।

স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যমতে, গাজার খান ইউনুসের নাসের হাসপাতালে ১৬টি মরদেহ পৌঁছেছে। গাজার উত্তর অংশের আল-শিফা হাসপাতালে ১৬ জন, গাজা শহরের আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে ৫ জন এবং দেইর আল-বালাহ এলাকার আল-আকসা শহীদ হাসপাতালে আরও ৫ জনের মৃতদেহ আনা হয়েছে।

নাসের হাসপাতালের একটি সূত্র জানায়, রাফাহ শহরের পশ্চিম ও উত্তরাংশে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণে নিহত হন সাতজন।

ঈদের আগের দিন, শুক্রবার গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন এক বিবৃতিতে জানায়, গাজা অঞ্চলে ত্রাণ বিতরণ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে। এই বিতরণ কার্যক্রম থেকে সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ১১০ জন ফিলিস্তিনি।

এদিকে, গত বৃহস্পতিবার ইসরায়েলি হামলায় গুরুতর আহত হওয়া এক সাংবাদিক শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, চলমান যুদ্ধ শুরু হওয়ার পর এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২২৬ জন সাংবাদিক।

ফিলিস্তিনি জনগণের ঈদ যেন পরিণত হয়েছে শোকের উৎসবে—চারদিকে ধ্বংসস্তূপ, আর্তনাদ আর মৃত্যুর মিছিল। শান্তি আর ন্যায়বিচার এখনও অধরা, রক্তের দামে ঈদ উদযাপন করছে গাজা।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত