সর্বশেষ
বিশ্ব বাজারে সোনার দামে বড় পতন, দেশের বাজারে কত
স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে অনলাইন পিটিশনে হাজারো স্বাক্ষর
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

উত্তরার বিমান দুর্ঘটনায় আহতদের প্রয়োজনে বিদেশে চিকিৎসা দেওয়া হবে:আইন উপদেষ্টা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: রাজধানীর উত্তরা আজ পরিণত হয়েছে এক বেদনাবিধুর শহরে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১৯ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় বহু শিক্ষার্থী দগ্ধ হয়েছেন, যাদের অনেকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।

সোমবার বিকেলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের দেখতে গিয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, আজকের এই দিন জাতির জন্য এক অপূরণীয় ক্ষতির দিন। যদি প্রয়োজন হয়, দেশের বাইর থেকেও বিশেষজ্ঞ চিকিৎসক আনা হবে এবং গুরুতর রোগীদের চিকিৎসার জন্য বিদেশেও পাঠানো হবে।

তিনি আরও জানান, আহতদের সুচিকিৎসায় কোনো ঘাটতি থাকবে না। প্রধান উপদেষ্টাসহ সরকারের অন্য উপদেষ্টারাও সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ইতিমধ্যে বার্ন ইউনিটে চিকিৎসার জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

আইন উপদেষ্টা এটাও জানান যে, ঘটনার তদন্ত করা হবে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি সরকারিভাবে জাতীয় শোক দিবস পালনের ঘোষণাও এসেছে।

জানা গেছে, বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করার পর মাত্র ১২ মিনিটের মাথায়, ১টা ১৮ মিনিটে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় স্কুলে পাঠদান চলছিল, ফলে শিক্ষার্থী ও শিক্ষকদের অনেকেই আহত হন।

এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষ শোক ও সহানুভূতি প্রকাশ করছে, অনেকে হাসপাতালে রক্ত দিতে ছুটে এসেছে। রাষ্ট্রীয়ভাবে এ ঘটনার তদন্তে কার্যক্রম শুরু হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত