
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: গতকাল সোমবার ১৭ নভেম্বর আন্তর্জাতিক ট্রাইব্যুনালে স্বৈরাচার খ্যাত শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণার পর গোপন আস্তানা থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমার নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এই রায় হাস্যকর, এই রায় দেশের মানুষ মেনে নেবে না, এটি ছিল পরিকল্পিত রায়, বাংলাদেশ আওয়ামী লীগ এই রায় ঘৃণা মনে প্রত্যাখ্যান করেছে।
ওবায়দুল কাদের আরে বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনা দেশে গিয়েই এই রায়ের বিরুদ্ধে লড়াই করবে। এবং এই লড়াইয়ে আওয়ামী লীগ জয়ী হবে।





























