সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

এবার আর কোনো কথা নাই, শুরুতেই দিবা’, ট্রাইব্যুনালে প্রকাশিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোনালাপ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দমন অভিযান সংক্রান্ত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক শুরু হয়েছে। ট্রাইব্যুনালে প্রমাণ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোনালাপের অডিও উপস্থাপন করা হয়েছে, যেখানে জনসমাবেশ দমন সংক্রান্ত সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, “এই ফোনালাপে দেখা যাচ্ছে, শেখ হাসিনা তার ডেপুটি মিলিটারি সেক্রেটারি কর্নেল রাজিবকে নির্দেশ দেন,

‘ওরা কিন্তু জায়গায় জায়গায় এখন জমা হতে শুরু করেছে। মিরপুর ১০ নম্বর, উত্তরা, তারপরে ব্র্যাক ইউনিভার্সিটি এবং বিভিন্ন জায়গায়। শুরুতেই কিন্তু ইয়ে…..করতে হবে, একদম শুরুতেই। ধাওয়া দিলে এরা গলিতে গলিতে থাকবে। এবার আর কোনো কথা নাই, এবার শুরুতেই দিবা।’

চিফ প্রসিকিউটর আরও জানান, এই নির্দেশনা সরাসরি গুলির নির্দেশ হিসেবে প্রমাণে উপস্থাপন করা হয়েছে। ফোনালাপের অপর প্রান্তে কর্নেল রাজিব ছিলেন, যিনি ডেপুটি মিলিটারি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করতেন। তিনি বর্তমানে পলাতক রয়েছেন। অডিওতে দেখা যায়, কল ধরার সঙ্গে সঙ্গে কর্নেল রাজিব ‘স্যার’ সম্বোধন করে সালাম জানান।

ট্রাইব্যুনালে এই অডিও প্রদর্শনের আগে চিফ প্রসিকিউটর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করেন। এতে শেখ হাসিনার শাসনামলে আন্দোলন দমন অভিযান, আওয়ামী লীগের ভেতরের অস্থিরতা এবং আন্দোলন দমন প্রক্রিয়ার দৃশ্যাবলী দেখানো হয়।

তাজুল ইসলাম জানান, ফোনালাপটি ২০২৪ সালের ১৯ জুলাই নেওয়া হয়েছিল এবং এটি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দমন অভিযানের প্রমাণ হিসেবে গুরুত্বপূর্ণ।

নতুন প্রমাণের সঙ্গে যুক্তিতর্ক চলাকালে আদালত ও ট্রাইব্যুনালের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, সকল প্রমাণ আইন অনুযায়ী মূল্যায়ন করা হবে এবং আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত