সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

কাতারে ইসরায়েলি হামলায় ক্ষুব্ধ ট্রাম্প

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, এ ঘটনায় তিনি মোটেও “খুশি নন”।

গত মঙ্গলবার দোহায় একটি আবাসিক ভবনে হামলা চালায় ইসরায়েলি বিমানবাহিনী। স্থানীয় সূত্র জানায়, হামলার সময় ওই ভবনে হামাসের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা বৈঠক করছিলেন। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ১৫টি যুদ্ধবিমান থেকে কয়েক সেকেন্ডের মধ্যে অন্তত ১০ দফা বোমাবর্ষণ করা হয়। প্রত্যক্ষদর্শীরা একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানান।

হামলায় হামাসের অন্তত পাঁচ সদস্য নিহত হয়েছেন। যদিও সংগঠনটির দাবি, তাদের শীর্ষ নেতৃত্ব অক্ষত রয়েছে। হামাস এ ঘটনাকে “জঘন্য অপরাধ” ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে। কাতার সরকারও একইভাবে এটিকে দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত বলে অভিহিত করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, এ হামলার খবর তিনি মার্কিন সেনাবাহিনীর কাছ থেকেই প্রথম জানতে পারেন এবং ঘটনার প্রতিটি দিক নিয়েই তিনি গভীরভাবে অসন্তুষ্ট। বিশ্লেষকদের মতে, কাতারে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি থাকায় যুক্তরাষ্ট্রের অজান্তে ইসরায়েলের এ হামলা চালানো সম্ভব নয়।

আন্তর্জাতিক মহলেও এ হামলা নিয়ে ব্যাপক নিন্দা জানানো হয়েছে। যুক্তরাজ্য, ফ্রান্স ও জাতিসংঘের পাশাপাশি বাংলাদেশও তীব্র প্রতিবাদ জানিয়েছে। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই হামলা কাতারের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল।

সূত্র: আল জাজিরা, বিবিসি, রয়টার্স

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত