সর্বশেষ
বিশ্ব বাজারে সোনার দামে বড় পতন, দেশের বাজারে কত
স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে অনলাইন পিটিশনে হাজারো স্বাক্ষর
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

কারাগারে রেখেই ভিআইপি আসামিদের শুনানি, চালু হলো ডিজিটাল কোর্ট

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে চালু হলো ‘ডিজিটাল কোর্ট রুম’। এখন থেকে ভয়ংকর জঙ্গি, সন্ত্রাসী ও রাজনৈতিক দুর্নীতিতে জড়িত ভিআইপি আসামিদের শুনানি হবে ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুম-এর মাধ্যমে, তাঁদের কারাগারেই অবস্থান রেখে।

বুধবার, ৬ আগস্ট ২০২৫, সিএমএম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এই বিষয়ে একটি অফিস আদেশ জারি করেন। আদেশে বলা হয়, চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ মামলার আসামিদের কাশিমপুর হাইসিকিউরিটি জেল ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে প্রতিদিন আদালতে আনা-নেওয়ার সময় নিরাপত্তা ঝুঁকি দেখা দেয়। অনেক সময় জনগণ ক্ষোভ প্রকাশ করতে আদালত প্রাঙ্গণে জড়ো হয়, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়।

এসব পরিস্থিতি এড়াতে এবং আসামিদের নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিটাল কোর্টের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন, ২০২০-এর ৫ ধারার আলোকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যেখানে অডিও-ভিডিও প্রযুক্তির মাধ্যমে সাক্ষ্য ও শুনানি গ্রহণের সুযোগ রাখা হয়েছে।

এজন্য সিএমএম আদালতের ২৮ নম্বর কক্ষকে ডিজিটাল কোর্ট রুম হিসেবে প্রস্তুত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে কারা প্রশাসনকে এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন জানান, কারাগারে থাকা আওয়ামী লীগের কিছু ভিআইপি আসামি, জঙ্গি ও দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তিদের নিরাপত্তা বিবেচনায় আদালতে হাজির না করে ডিজিটাল পদ্ধতিতে শুনানি চালানো হবে। এটি অবিলম্বে চালু হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত