সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

কোরবানির চামড়ায় সিন্ডিকেট ঠেকাতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়ার সঠিক মূল্য নিশ্চিত করতে এক উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন দেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। রোববার (৪ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বিশেষ বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

প্রধান উপদেষ্টা বলেন, “প্রতিবছর ঈদুল আজহার সময় আমরা লক্ষ্য করি—গরু-ছাগলের চামড়ার যথাযথ মূল্য না পেয়ে সাধারণ মানুষ, বিশেষ করে দরিদ্ররা ক্ষতিগ্রস্ত হন। এই চামড়া বিক্রির টাকাই অনেকের জন্য আশার আলো। কিন্তু দীর্ঘদিন ধরেই একটি চক্র চামড়ার বাজারকে নিজেদের নিয়ন্ত্রণে রেখে সিন্ডিকেটের মাধ্যমে দরপতন ঘটিয়ে আসছে।”

এই অব্যবস্থাপনার অবসান ঘটাতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনকে প্রধান করে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। কমিটিতে আরও থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, ধর্মীয় প্রতিষ্ঠান এবং চামড়া ব্যবসায়ী প্রতিনিধিরাও।

ড. ইউনূস আরও বলেন, “পশু পরিবহন ও হাটে বিক্রির সময় যেন প্রাণীগুলোর সঙ্গে নির্দয় আচরণ না করা হয়, সেদিকে কঠোর নজর দিতে হবে।” একই সঙ্গে চামড়া প্রক্রিয়াজাতকরণে পরিবেশবান্ধব ব্যবস্থা যেমন ইটিপির (Effluent Treatment Plant) যথাযথ ব্যবহার নিশ্চিত করার নির্দেশনাও দেন তিনি।

একমাত্র সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমেই কোরবানির মৌসুমে চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করা সম্ভব বলে মনে করেন প্রধান উপদেষ্টা। তাঁর এ পদক্ষেপকে অনেকেই সময়োপযোগী ও জনকল্যাণমুখী সিদ্ধান্ত হিসেবে দেখছেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত