সর্বশেষ
বিশ্ব বাজারে সোনার দামে বড় পতন, দেশের বাজারে কত
স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে অনলাইন পিটিশনে হাজারো স্বাক্ষর
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

গাজা পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের মন্ত্রিসভার বৈঠক ডাকছেন স্টারমার

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: গাজা পরিস্থিতি ও ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির বিষয়টি নিয়ে আগামী সপ্তাহে মন্ত্রিসভার বিশেষ বৈঠক আহ্বান করতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এক সরকারি সূত্রের বরাত দিয়ে ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, গ্রীষ্মকালীন ছুটি চলাকালেও ১ সেপ্টেম্বরের আগেই বৈঠক বসতে যাচ্ছেন মন্ত্রীরা।

স্টারমারের কার্যালয় এই বিষয়ে রয়টার্সের অনুরোধে কোনো মন্তব্য না করলেও পর্যবেক্ষকরা বলছেন, ক্রমবর্ধমান রাজনৈতিক চাপই এ বৈঠকের প্রধান কারণ। গত শুক্রবার স্টারমার জানিয়েছিলেন, শুধুমাত্র আলোচনার মাধ্যমে সম্পন্ন শান্তিচুক্তির অংশ হিসেবেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। তবে এই অবস্থান লেবার পার্টির অনেককে হতাশ করেছে।

সম্প্রতি যুক্তরাজ্যের ২২০ জনের বেশি এমপি, যাদের মধ্যে শাসক দল লেবারেরও অনেকে আছেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন। নয়টি দলের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, নিউ ইয়র্কে ২৮ ও ২৯ জুলাই অনুষ্ঠিতব্য জাতিসংঘ সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য ব্রিটিশ সরকারের উদ্যোগ নেওয়া উচিত।

চিঠিতে ব্রিটেনের ঐতিহাসিক দায়িত্বের কথাও তুলে ধরা হয়েছে। ১৯১৭ সালের বেলফোর ঘোষণা স্মরণ করিয়ে দিয়ে এমপিরা বলেছেন, ইসরাইল রাষ্ট্র গঠনে যুক্তরাজ্যের ভূমিকা ছিল, তাই এখন ফিলিস্তিন রাষ্ট্রকেও স্বীকৃতি দেওয়া তাদের নৈতিক দায়িত্ব।

এদিকে ফ্রান্স ও সৌদি আরবের সহ-সভাপতিত্বে হতে যাওয়া জাতিসংঘের এই সম্মেলন ঘিরে ব্রিটেনের অবস্থান আন্তর্জাতিক মহলে নজর কেড়েছে। অভ্যন্তরীণ চাপ ও বৈশ্বিক কূটনৈতিক ভারসাম্যের মধ্যে স্টারমারের এ বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

#UK #Gaza #Palestine #KeirStarmer #MiddleEast #Diplomacy

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত