সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

গাজায় ই*স*রা*য়ে*লের বিমান হামলায় একদিনেই ঝরলো ৮৪ প্রাণ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় আবারও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যা থেকে শুরু করে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চলা টানা হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৮৪ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও অন্তত ১৬৮ জন। এ তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ চাপা পড়ে আছেন। উদ্ধার কার্যক্রম চলছে, ফলে মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

২০২৩ সালের অক্টোবর মাসে হামাসের আকস্মিক হামলার পর থেকে গাজায় ইসরায়েলি সামরিক অভিযান শুরু হয়। এ পর্যন্ত এই সহিংসতায় প্রায় ৫১ হাজার ৪০০ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ১৬ হাজার ৪১৬ জনেরও বেশি। নিহত ও আহতদের প্রায় ৫৬ শতাংশই নারী ও শিশু।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে হামলা চালায়, যাতে ১২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়। এরপর থেকেই ইসরায়েল গাজায় লাগাতার সামরিক অভিযান চালিয়ে আসছে।

চলতি বছরের জানুয়ারিতে যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও, মাত্র দুই মাসের মধ্যেই আবার সংঘাত শুরু হয়। দ্বিতীয় দফার এই অভিযানে গত ৩৮ দিনে ২ হাজার ৬০ জন ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৩৭৫ জন আহত হয়েছেন।

বর্তমানে হামাসের হাতে থাকা জিম্মিদের মধ্যে ৩৫ জনের জীবিত থাকার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করছে ইসরায়েল। সামরিক অভিযান চালিয়ে তাদের মুক্ত করার পরিকল্পনা ঘোষণা করেছে আইডিএফ।

অন্যদিকে, যুদ্ধ বন্ধের জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হলেও ইসরায়েল তাদের অভিযান চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক আদালত আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট করে জানিয়েছেন, হামাসকে পরাজিত না করা পর্যন্ত অভিযান বন্ধ করা হবে না।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত