সর্বশেষ
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?

গাজায় হা/য়/না ই’স’রাইলি অবরোধ আরও জোরদার: অপুষ্টিতে কঙ্কাল হয়ে ৬৬ শিশু মর্মান্তিক মৃত্যু!

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলি অবরোধ ও ত্রাণ প্রবেশে বাধার কারণে গাজা উপত্যকায় অন্তত ৬৬ শিশু অপুষ্টিতে মারা গেছে। শনিবার গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের এক বিবৃতিতে এই মর্মান্তিক তথ্য জানানো হয়। আল জাজিরা জানিয়েছে, বিবৃতিতে ইসরাইলের ত্রাণবিরোধী অবস্থানকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।

গাজার তথ্যমতে, ইসরাইল গাজায় অনাহারকে একটি ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে এবং বেসামরিক ফিলিস্তিনিদের পরিকল্পিতভাবে নির্মূল করতে এই অবরোধ আরোপ করছে। বিশেষ করে শিশুদের লক্ষ্য করে এই মানবিক সংকট সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইসরাইলের এই অবরোধ এবং ত্রাণপ্রবাহ বন্ধের জন্য শুধু ইসরাইলই নয়, তাদের মিত্র রাষ্ট্র—মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিও দায়ী। এই অবস্থায় গাজা কর্তৃপক্ষ জাতিসংঘকে অবিলম্বে হস্তক্ষেপ করে ত্রাণ সরবরাহের পথ খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে।

এদিকে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ ইতিমধ্যে সতর্ক করেছে যে, গাজায় অপুষ্টির হার ভয়াবহভাবে বেড়ে চলেছে। সংস্থাটি জানায়, গত মে মাসেই গাজায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী কমপক্ষে ৫,১১৯ শিশুকে তীব্র অপুষ্টি নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাজার কর্তৃপক্ষ আন্তর্জাতিক মহলের নিরবতায় ক্ষোভ প্রকাশ করে বলেছে, “এটা শুধু মানবিক সংকট নয়, বরং একটি রাষ্ট্রীয় পরিকল্পনার অংশ, যেখানে শিশুদের ক্ষুধার অস্ত্র দিয়ে হত্যা করা হচ্ছে।”

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত