সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

গোপন চুক্তি ফাঁস: গাজায় গণহত্যায় প্রযুক্তি সহায়তা দিয়েছে দুই শীর্ষ টেক জায়ান্ট!

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: দুই বছরের ভয়াবহ আগ্রাসনে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা উপত্যকা। নারী ও শিশু মিলিয়ে প্রায় ৬৮ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন ইসরায়েলি হামলায়। বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও, দখলদার বাহিনীর আক্রমণ পুরোপুরি বন্ধ হয়নি।

এমন পরিস্থিতিতে চাঞ্চল্য ছড়িয়েছে এক ফাঁস হওয়া নথি ঘিরে যেখানে উঠে এসেছে, গুগল ও অ্যামাজনের মতো শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান গোপনে ইসরায়েলকে সহযোগিতা করেছে আন্তর্জাতিক আদালতের জবাবদিহিতা এড়িয়ে চলতে।

‘প্রজেক্ট নিম্বাস’ নামের ওই চুক্তিটি হয় ২০২১ সালে, যার আওতায় ইসরায়েলকে ১২০ কোটি মার্কিন ডলারের ক্লাউড কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা দেওয়া হয়। সম্প্রতি ইসরায়েলের অর্থ মন্ত্রণালয় থেকে ফাঁস হওয়া নথিতে এসব তথ্য প্রকাশ পায়। যৌথ অনুসন্ধানে এই তথ্য নিশ্চিত করেছে প্লাস৯৭২ ম্যাগাজিন, লোকাল কল ও দ্য গার্ডিয়ান।

নথি অনুযায়ী, বিদেশি কোনো আদালত ইসরায়েলের বিরুদ্ধে তথ্য চাইলে গুগল ও অ্যামাজন আগে থেকেই ইসরায়েলকে সতর্কবার্তা দিত। এই সতর্কবার্তা পাঠানো হতো ইসরায়েলি শেকেলে কোড ব্যবহার করে, যেমন যুক্তরাষ্ট্রের জন্য ১,০০০ শেকেল, ইতালির জন্য ৩,৯০০ শেকেল ইত্যাদি।

চুক্তিতে আরও বলা হয়, ইসরায়েল গুগল ও অ্যামাজনের যেকোনো সেবা ব্যবহার করতে পারবে, যদিও তা মানবাধিকার বা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে। কোনো অবস্থাতেই তাদের অ্যাক্সেস বন্ধ করা যাবে না।

এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা জানিয়েছেন, “এই প্রযুক্তি আমাদের লক্ষ্যভেদ কার্যক্রমে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে।”

আইন বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ মার্কিন গোপনীয়তা আইন লঙ্ঘনের শামিল, এবং এর ফলে গুগল ও অ্যামাজন বড় মামলার ঝুঁকিতে পড়তে পারে।

প্রসঙ্গত, ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে বর্তমানে আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) শুনানি চলছে। এখন নতুন এই ফাঁস হওয়া তথ্যগুলো দখলদার রাষ্ট্রটির বিরুদ্ধে যুদ্ধাপরাধ প্রমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: The Guardian

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত