সর্বশেষ
স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে অনলাইন পিটিশনে হাজারো স্বাক্ষর
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা

ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের নেপথ্যে: ইরানে নতুন করে হামলার অনুমতি চেয়ে যুক্তরাষ্ট্রে হা/য়/না নেতানিয়াহু

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক:ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে আবারও নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। এই পরিস্থিতিতে ইরান হামলার আগাম অনুমতির তদবিরে যুক্তরাষ্ট্র সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার ওয়াশিংটনে পৌঁছে সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন তিনি।

জেরুজালেম পোস্টকে দেওয়া এক বিবৃতিতে ইসরাইলের এক শীর্ষ কর্মকর্তা জানান, নেতানিয়াহু এমন এক অনুমোদনের কথা চাইছেন যা লেবাননের ক্ষেত্রেও ব্যবহার করা হয়েছিল। অর্থাৎ, পারমাণবিক স্থাপনায় সন্দেহজনক কোনো তৎপরতা দেখা দিলে আগাম অনুমতির ভিত্তিতে ইসরাইল যেন দ্রুত হামলা চালাতে পারে, সেটাই নিশ্চিত করতে চাচ্ছেন তিনি।

নেতানিয়াহু বৈঠকে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানাবেন যেন আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা (IAEA)-এর সঙ্গে ইরানের অসহযোগিতার কারণে আবারও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। কারণ, সম্প্রতি নিরাপত্তা ইস্যুতে IAEA-এর পর্যবেক্ষকরা ইরান ছেড়ে গেছেন এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সংস্থাটির সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত করেছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অভিযোগ করেছেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ফোর্দো পারমাণবিক কেন্দ্রে ভয়াবহ ক্ষতি হয়েছে। যদিও এর সম্পূর্ণ পরিসর এখনও জানা যায়নি, তবুও প্রাথমিকভাবে বড় ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

এদিকে এই কূটনৈতিক আলোচনার মধ্যেই গাজায় যুদ্ধবিরতির বিষয়ে ইসরাইল ও হামাসের মধ্যে দোহায় পরোক্ষ আলোচনা হয়। যদিও তাৎক্ষণিক কোনো অগ্রগতি হয়নি, তবে কাতার ও মিসরের মধ্যস্থতায় আগামী সপ্তাহে আবার আলোচনা হওয়ার কথা রয়েছে।

হামাস ইতিবাচক প্রতিক্রিয়া জানালেও কিছু মৌলিক মতপার্থক্য রয়ে গেছে। ইসরাইলের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা তিনটি লক্ষ্যে অনড় থাকবে—সব জিম্মিকে জীবিত বা মৃত ফিরিয়ে আনা, হামাসের সামরিক সক্ষমতা ধ্বংস করা এবং গাজাকে আর কখনো হুমকি হিসেবে না রাখার নিশ্চয়তা অর্জন করা।

অন্যদিকে হামাস স্থায়ী শান্তি ও গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার চায়।

সূত্র: আল জাজিরা, জেরুজালেম পোস্ট, রয়টার্স

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত