সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

ডাকসু নির্বাচনে শিবিরের জয় নিয়ে কলকাতায় তীব্র প্রতিক্রিয়া

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের প্রার্থীদের বিজয় ভারতের কলকাতার বুদ্ধিজীবী মহলে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। কলামিস্ট, লেখক ও রাজনৈতিক বিশ্লেষকরা এ ফলাফলে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে এটিকে “বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আদর্শিক পরিবর্তনের ইঙ্গিত” বলে অভিহিত করেছেন।

কলামিস্ট স্নিগ্ধেন্দু ভট্টাচার্য মনে করেন, এ ফল নির্দিষ্ট রাজনৈতিক শক্তির ব্যর্থতাকে স্পষ্ট করেছে। তার মতে, মুক্তিযুদ্ধের আদর্শে অবিচল না থেকে আপসকামী রাজনীতি করার কারণেই মধ্যপন্থী ও বামপন্থী শক্তি মাঠে টিকতে পারেনি। তিনি বলেন, “শিবির পাল্টায়নি, বরং অন্যরা তাদের হাতে খেলা দিয়েছে।

বাংলা পক্ষ দলের নেতা গর্গ চট্টোপাধ্যায় আরো কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানিয়ে ডাকসু নির্বাচনের ফলকে “রাজাকারের বাচ্চাদের জয়” বলে অভিহিত করেছেন। তিনি দাবি করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ মুক্তিযুদ্ধবিরোধী ও পাকিস্তানপন্থী আদর্শে আস্থাশীল হয়ে পড়েছে। তার ভাষায়, “এরা ১৯৭১ সালের গণহত্যা ও দমননীতির উত্তরাধিকার বহন করছে।

লেখিকা তসলিমা নাসরিন এ ঘটনায় অবাক হননি। তার মতে, বাংলাদেশের সমাজ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে ‘জিহাদি জঙ্গি, মোল্লা-মৌলভি ও ধর্মের ব্যবসায়ীরা’ প্রভাবশালী হয়ে উঠছে। তিনি দাবি করেন, “দেশটি ক্রমশ নারীবিদ্বেষী, সাম্প্রদায়িক ও সহিংসতার দিকে যাচ্ছে।”

কলকাতার বিশ্লেষকরা মনে করছেন, এ ফলাফল কেবল একটি ছাত্র সংসদের সীমিত জয় নয়, বরং বাংলাদেশের রাজনীতিতে গভীর পরিবর্তনের ইঙ্গিত। অর্থনৈতিক হতাশা, নতুন নেতৃত্বের অনুসন্ধান এবং পুরোনো দলগুলোর প্রতি অনাস্থার কারণে ছাত্রসমাজ ভিন্ন পথে হাঁটছে।

এই প্রতিক্রিয়া শুধু ক্ষোভ নয়, বরং কলকাতার রাজনৈতিক ও বুদ্ধিজীবী মহলের জন্য একটি সতর্ক সংকেতও বটে। তারা আশঙ্কা করছেন, জামায়াত-শিবিরের এই উত্থান কেবল বাংলাদেশের রাজনীতিকে প্রভাবিত করবে না, পশ্চিমবঙ্গের ভেতরেও নতুন আদর্শিক দ্বন্দ্বের জন্ম দিতে পারে।

সূত্র: আনন্দবাজার, দ্য টেলিগ্রাফ, বিবিসি বাংলা

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত