সর্বশেষ
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ ডাকসু নির্বাচন, ক্যাম্পাসে মধ্যরাত থেকেই চলছে উৎসবের আমেজ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

রাজনীতি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রতীক্ষিত ডাকসু ও হল সংসদ নির্বাচন। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এ উপলক্ষে পুরো ক্যাম্পাসজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সোমবার মধ্যরাত থেকেই আবাসিক হলগুলো থেকে শিক্ষার্থীরা দল বেঁধে বেরিয়ে আসেন। শহীদুল্লাহ হল, টিএসসি, রাজু ভাস্কর্যের পাদদেশ, পায়রা চত্বরসহ ক্যাম্পাসের নানা প্রান্তে তারা ঘুরে বেড়ান। শিক্ষার্থীরা জানিয়েছেন, এ দৃশ্য ঈদের আগের রাতের মতো মনে হচ্ছে। অনেকে বলছেন, জাতীয় নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন থাকলেও ডাকসু নির্বাচনের পরিবেশ কেমন হয়, সেটি দেখার অপেক্ষায় সবাই।

নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রবেশপথে চেকপোস্ট বসানো হয়েছে, পাশাপাশি প্রতিটি ভোটকেন্দ্রে জোরদার করা হয়েছে নজরদারি।

বিশ্ববিদ্যালয়ের মোট ৮টি কেন্দ্রে ৮১০টি বুথের মাধ্যমে ভোটগ্রহণ হবে। আবাসিক ও অনাবাসিক মিলে কয়েক হাজার শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে সবচেয়ে বেশি ভোটার থাকবেন উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে, যেখানে মাস্টারদা সূর্য সেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল এবং কবি জসীমউদ্দীন হলের শিক্ষার্থীরা ভোট দেবেন।

এছাড়া কার্জন হল, শারীরিক শিক্ষা কেন্দ্র, টিএসসি, সিনেট ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব, ভূতত্ত্ব বিভাগ এবং ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজেও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শিক্ষার্থীরা আশা করছেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হলে এটি বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চায় নতুন মাত্রা যোগ করবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত