সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

দেশজুড়ে ভয়ঙ্কর নাশকতার ছক নিষিদ্ধ আঃ লীগের, ঢাকার দায়িত্বে কামাল! গোয়েন্দা প্রতিবেদন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: শোকের মাস আগস্টকে ঘিরে দেশজুড়ে বড় ধরনের নাশকতার ছক এঁকেছে আওয়ামী লীগ, এমনই চাঞ্চল্যকর তথ্য মিলেছে একাধিক গোয়েন্দা প্রতিবেদনে। অন্তর্বর্তী সরকার হটাতে ভয়াবহ সহিংসতা ও গোপন তৎপরতার প্রস্তুতি নিচ্ছে দলটির পলাতক নেতাকর্মী ও সহযোগীরা।

গোয়েন্দা সূত্রগুলো বলছে, গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি সামনে রেখে ৫ আগস্টকে টার্গেট করেছে আওয়ামী লীগ। ভারতের মাটিতে বসেই শেখ হাসিনা এ পরিকল্পনা সাজাচ্ছেন বলে দাবি সংশ্লিষ্টদের। এ জন্য দেশের ভেতরে ও সীমান্তবর্তী এলাকায় চলছে দলীয় ক্যাডারদের প্রশিক্ষণ। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় সম্প্রতি চার শতাধিক ক্যাডারকে ‘কর্মশালা’র আড়ালে আধুনিক হামলা কৌশল শেখানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ঢাকায় নাশকতার দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। কারিগরি সহায়তায় আছেন পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান। জানা গেছে, সীমান্তপথে ভারতে গিয়ে তাঁরা নাশকতার ছক চূড়ান্ত করছেন এবং অর্থ ও সরঞ্জাম সরবরাহ করছেন হুন্ডির মাধ্যমে।

নাশকতার মূল কৌশল হবে গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা, পুলিশের মনোবল ভেঙে দেওয়া ও হিট অ্যান্ড রান পদ্ধতিতে গোলযোগ তৈরি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে লুকিয়ে থাকা কিছু কর্মকর্তারও সহায়তা নেওয়া হবে বলে প্রতিবেদনটিতে উল্লেখ আছে। সাবেক আইজিপি বেনজীর আহমেদের অডিওবার্তা উদ্ধৃত করে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে ফোর্সে আওয়ামীপন্থী নিয়োগ দিয়ে রাখা হয়েছে, যারা বিপদের সময়ে বন্দুকের নল ঘুরিয়ে দিতে প্রস্তুত।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সুইজারল্যান্ডে থাকা সামিট গ্রুপের মালিক আজিজ খান বিদেশে ফান্ড ম্যানেজ করছেন। রাজধানীর কনভেনশন সেন্টারে ৮ জুলাই প্রশিক্ষণ শিবিরে অংশ নেওয়া কয়েকজনকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। শাহবাগ দখল, সচিবালয়ে হামলা, এসবই একই ছকের অংশ।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ সাজ্জাত আলী ‘আমার দেশ’কে জানিয়েছেন, সচিবালয়ে হামলা ও উত্তরা দিয়াবাড়ীর বিক্ষোভে যাঁরা জড়িত, তাঁদের ছাড় দেওয়া হবে না। চট্টগ্রামের পুলিশ সুপার সাইফুল ইসলাম শানতু ও ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, দেশবিরোধী তৎপরতা কঠোরভাবে দমন করা হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত