সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

দেশের ৯০ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার নাম বাতিল হবে : বীর মুক্তিযোদ্ধা আ. মান্নান

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আ. মান্নান বলেছেন, বিগত সময়ে রাজনৈতিক প্রভাব ও অর্থের বিনিময়ে তালিকাভুক্ত প্রায় ৯০ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার নাম বাতিল করা হবে। যারা প্রকৃত মুক্তিযোদ্ধা নন, বরং টাকার বিনিময়ে তালিকায় নাম তুলেছেন, তারা সকলেই আওয়ামী লীগের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী বাজারে এক লালন সংগীতানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ২০১০ সাল থেকে একাধারে ক্ষমতাসীন স্বৈরাচারী সরকার অপ্রাপ্তবয়স্কদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে। এমনকি যারা মুক্তিযুদ্ধ চলাকালে প্রাথমিক বিদ্যালয়ে পড়ত, তারাও অর্থের বিনিময়ে মুক্তিযোদ্ধার গেজেটে নাম তুলেছে। সে সময় দেশে যেন ‘মুক্তিযোদ্ধা তৈরির ফ্যাক্টরি’ গড়ে উঠেছিল। এইসব ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম বাতিল করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন করা হবে।

আ. মান্নান আরও বলেন, পলাতক স্বৈরাচার শেখ হাসিনার দোসররা পুনরায় দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। জনগণকে সচেতন থাকতে হবে, যেন কোনো কুচক্রীমহল দেশবিরোধী কার্যকলাপে লিপ্ত হতে না পারে।

তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে একটি সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খল বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিংজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদের। উপস্থিত ছিলেন সিংজুরী বীণাপাণি সমাজকল্যাণ সমিতির সভাপতি মো. ইয়াকুব আলী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত