সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

নিউ ইয়র্কে ভারতের বিরুদ্ধে ড. মুহাম্মাদ ইউনুসের ৪’টি বড় অভিযোগ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভারতের বিরুদ্ধে চারটি গুরুতর অভিযোগ তুলেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে এ অভিযোগগুলো উত্থাপন করেন প্রধান উপদেষ্টা। উল্লেখ্য, এক মাস আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সার্জিও গোরকে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন।

ড. ইউনূসের অভিযোগগুলোর মধ্যে রয়েছে..

বাংলাদেশের জুলাই গণবিপ্লব নিয়ে ভারতের অবস্থান: তিনি বলেন, গত বছরের গণবিপ্লবকে ভারত ভালোভাবে নেয়নি। এর জেরে ঢাকা-দিল্লি সম্পর্কের অবনতি হয়েছে।

ভুয়া খবর ছড়ানো: ভারতীয় গণমাধ্যমের ভুয়া খবর পরিস্থিতি আরও খারাপ করেছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। তার দাবি, ভারত থেকে অনেক বিভ্রান্তিকর খবর প্রচারিত হয়েছে। এমনকি গণবিপ্লবকে ইসলামি আন্দোলন বলে প্রোপাগান্ডা চালানো হয়েছে।

শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার প্রসঙ্গেও কটাক্ষ করেন তিনি। ইউনূসের দাবি, হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণেই নতুন সমস্যা তৈরি হয়েছে এবং এতে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে।

সার্কের অচলাবস্থা: দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের স্থবিরতা নিয়েও অভিযোগ করেন ড. ইউনূস। তার মতে, একটি দেশের রাজনৈতিক কারণে জোটটি কার্যত অচল হয়ে পড়েছে। সর্বশেষ সার্ক সম্মেলন হয় ২০১৪ সালে। ২০১৬ সালের নির্ধারিত সম্মেলনটি উরি হামলার পর বাতিল হয়, তখন থেকেই সার্ক কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ে।

ইউনূস আরও বলেন, ভারত এখন সার্কের পরিবর্তে বিমসটেককে বেশি গুরুত্ব দিচ্ছে। এমনকি দক্ষিণ এশীয় নানা বিষয়ে ভারত বিমসটেকের মাধ্যমেই বাংলাদেশকে বার্তা পাঠাচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি বিমসটেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত