সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

পশ্চিমবঙ্গে ‘নতুন বাবরি মসজিদ” তৃণমূল এমএলএ-র ঘোষণায় তীব্র রাজনৈতিক তোলপাড়

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: তৃণমূল কংগ্রেসের এমএলএ হুমায়ুন কবিরের একটি বক্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে উত্তাল রাজনৈতিক বিতর্ক। শুক্রবার তিনি ঘোষণা দেন, আগামী ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙায় ‘নতুন বাবরি মসজিদ’র ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। তার দাবি—মসজিদটি সম্পূর্ণ হতে তিন বছর সময় লাগবে এবং অনুষ্ঠানে বিভিন্ন মুসলিম নেতা উপস্থিত থাকবেন।

এই ঘোষণা প্রকাশ্যে আসার পরই ক্ষোভে ফুঁসে উঠেছে ভারতের ক্ষমতাসীন বিজেপি। দলটির কেন্দ্রীয় ও রাজ্য নেতারা হুমায়ুন কবিরের বক্তব্যকে ‘উস্কানিমূলক’ ও ‘ভারতের ঐক্যবিরোধী’ বলে আখ্যা দিয়েছেন।

বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া বলেন, “এটি অপরাধমূলক রাজনীতির চূড়ান্ত উদাহরণ। মমতা ব্যানার্জি হিন্দুদের প্রতি ঘৃণা এবং অবৈধ অভিবাসীদের প্রতি পক্ষপাত দেখাচ্ছেন।” তিনি আরও দাবি করেন, যখন পুরো দেশ অযোধ্যার রামমন্দির নিয়ে আনন্দে উদ্বেল, তখন মমতা ব্যানার্জির নির্দেশেই হুমায়ুন কবির এই ঘোষণা দিয়েছেন।

বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সুখান্ত মজুমদার অভিযোগ করেন, এই উদ্যোগের মূল উদ্দেশ্য বাংলার হিন্দুদের ভয় দেখানো। তার ভাষায়, “এ ধরনের মন্তব্য রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র।”

উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মউর্যও তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “ভারতের মাটিতে কোনো বিদেশি আক্রমণকারীর নামে একটি ইটও বসতে দেওয়া হবে না।” তার দাবি, ২০২৬ সালে পশ্চিমবঙ্গেও বিজেপি সরকার গঠিত হবে এবং তখন এসব ঘোষণা করার সুযোগ কেউ পাবে না।

অন্যদিকে, কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মন্তব্য করেন, মন্দির-মসজিদের নামে দুই পক্ষই নির্বাচনী ফায়দা তোলার চেষ্টা করছে। তিনি বলেন, “আমাদের আপত্তি নেই ধর্মীয় স্থাপনা নির্মাণে। কিন্তু নির্বাচনের আগে এভাবে আবেগকে ব্যবহার করা ঠিক নয়।”

উত্তরপ্রদেশ কংগ্রেস সভাপতি অজয় কুমার লালু বলেন, কংগ্রেস সবসময় সংবিধানের কথা বলে, আর নির্বাচনে চাকরি, স্বাস্থ্য, শিক্ষা, কৃষক ও শ্রমিকের স্বার্থই হওয়া উচিত প্রধান বিষয়।

বিজেপির আরেক নেত্রী উমা ভারতী আরও কড়া অবস্থান নেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেন—যদি আল্লাহ, ইবাদত বা ইসলামের নামে মসজিদ নির্মাণ হয়, তাকে সম্মান জানানো হবে; কিন্তু বাবরের নামে কোনো স্থাপনা তৈরি হলে তার পরিণতি হবে অযোধ্যার ঘটনার মতোই। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি করেন, এ ধরনের বক্তব্য দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

এদিকে নতুন করে ভারতীয় মুসলমানদের ঐতিহাসিক বাবরি মসজিদ নতুন করে তৈরির ঘোষণায় দেশটির মুসলিম সম্প্রদায়ের মানুষরা খুশি এমনটিই দেখা গিয়েছে দেশটির বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়।

উল্লেখ্য, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যার বাবরি মসজিদ ভেঙে ফেলার পর ভারতজুড়ে ভয়াবহ সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ে। কয়েক মাস ধরে চলা সেই দাঙ্গায় প্রাণ হারান প্রায় দুই হাজার মানুষ।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত