সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

পাকিস্তানে ‘ভারতীয় মদদপুষ্ট’ গোষ্ঠীর সঙ্গে বন্দুকযুদ্ধ: নিহত ১৪

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে একটি গোপন তথ্যভিত্তিক অভিযানে সংঘর্ষে ১৪ সন্ত্রাসী নিহত হয়েছে। অভিযানে অংশ নেয় পাকিস্তান সেনাবাহিনী। নিহতদের ‘ভারতীয় প্রক্সি বাহিনীর সদস্য’ বলে দাবি করেছে সেনাবাহিনীর মিডিয়া শাখা।

বুধবার পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, উত্তর ওয়াজিরিস্তানের দত্ত খেল এলাকায় ‘ফিতনা আল খোয়ারিজ’ নামের একটি সন্ত্রাসী গোষ্ঠীর উপস্থিতি শনাক্ত করে অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে তীব্র গোলাগুলিতে জড়িয়ে পড়ে সেনাবাহিনী, যেখানে ১৪ জন সন্ত্রাসী নিহত হয়।

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, এই গোষ্ঠীটি ‘ভারতের প্রত্যক্ষ সহায়তাপ্রাপ্ত’ এবং দীর্ঘদিন ধরে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত। তাই তাদের নির্মূল করতে এলাকায় ‘স্যানিটাইজেশন অভিযান’ অব্যাহত রয়েছে।

ঘটনার পর এক বিবৃতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, “মানবতার শত্রু ও সন্ত্রাসীদের হীন উদ্দেশ্য কখনো সফল হবে না। দেশের মাটি থেকে সন্ত্রাসবাদ চিরতরে নির্মূল করতে সরকার ও নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।”

সন্ত্রাসবিরোধী লড়াইয়ে পাকিস্তান সেনাবাহিনী নিয়মিত গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে থাকে। ইসলামাবাদভিত্তিক একটি থিঙ্কট্যাঙ্কের হিসাব অনুযায়ী, শুধুমাত্র ২০২৫ সালের মে মাসেই পাকিস্তানে ৮৫টি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ১১৩ জন, যার মধ্যে রয়েছেন নিরাপত্তা বাহিনীর সদস্য, বেসামরিক নাগরিক এবং জঙ্গিরাও।

পাকিস্তান সেনাবাহিনী বলেছে, এই ধরনের অভিযান চলবে যতক্ষণ না পুরো এলাকা সন্ত্রাসমুক্ত ঘোষণা করা যায়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত