সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় প্রতিক্রিয়া জানালো পরাশক্তি বন্ধু দেশ চীন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মধ্যরাতে পাকিস্তানের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত, যার জবাবে পাল্টা আঘাত হানে ইসলামাবাদ। পরিস্থিতি এমন উত্তপ্ত যে, দক্ষিণ এশিয়ায় ফের যুদ্ধের আশঙ্কা জেগেছে। এই প্রেক্ষাপটে এবার মুখ খুলেছে চীন।

বিশ্ব পরাশক্তি চীন এক বিবৃতিতে ভারত ও পাকিস্তানকে সংযম দেখাতে আহ্বান জানিয়ে বলেছে, “উভয় দেশ আমাদের প্রতিবেশী। আমরা শান্তি ও স্থিতিশীলতার পক্ষে। আজকের ভারতীয় সামরিক পদক্ষেপ নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এমন কোনো পদক্ষেপ নয়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।”

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, তারা সন্ত্রাসবাদের ঘোর বিরোধী। পাশাপাশি, শান্তিপূর্ণ সহাবস্থানই যে একমাত্র পথ—সেই বার্তাও স্পষ্টভাবে দিয়েছে তারা।

এরই মধ্যে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানায়, ভারত পাকিস্তানের অন্তত ৯টি স্থাপনায় হামলা চালিয়েছে, যেখানে ৮ জন নিহত এবং ৩৫ জনের বেশি আহত হয়েছে। পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে ভারত এই দাবি অস্বীকার করেছে। অন্যদিকে, পাকিস্তানের হামলায় ভারতের তিনজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

দুই দেশের সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভারত ও পাকিস্তানের আকাশপথে বহু ফ্লাইট বাতিল করা হয়েছে, বন্ধ ঘোষণা করা হয়েছে ইসলামাবাদের সব শিক্ষা প্রতিষ্ঠান।

বিশেষজ্ঞরা বলছেন, পারমাণবিক অস্ত্রধারী এই দুই দেশের মধ্যে সংঘর্ষ যদি আর বাড়ে, তাহলে গোটা অঞ্চলের শান্তি ভয়াবহ বিপদে পড়তে পারে। এখনই আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ প্রয়োজন বলে মত বিশ্লেষকদের।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত