সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

পাল্টাপাল্টি হামলায় ভারত-পাকিস্তানে নিহত ৪১, আহত শতাধিক

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ফের চরম উত্তেজনায় জড়িয়েছে দক্ষিণ এশিয়ার দুই পরাশক্তি—ভারত ও পাকিস্তান। জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জের ধরে মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে পাকিস্তানের ভেতরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারতীয় সামরিক বাহিনী। পাল্টা জবাবে পাকিস্তানও ভারতে চালায় তীব্র গোলাবর্ষণ। সংঘর্ষে দুই দেশে প্রাণ হারিয়েছেন মোট ৪১ জন, আহত হয়েছেন শতাধিক।

বুধবার (৭ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ভারতের হামলায় পাকিস্তানে অন্তত ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন। পাকিস্তানের সামরিক বাহিনীর আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, একসঙ্গে ছয়টি এলাকায় চালানো হয় এই হামলা, যা মাত্র ২৫ মিনিটে ঘটে।

জবাবে পাকিস্তানের সেনাবাহিনী ভারতশাসিত কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর তীব্র গোলাবর্ষণ শুরু করে। এতে পুঞ্চ ও মেন্ধার এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। গুলিবর্ষণে সেখানে নিহত হন অন্তত ১৫ জন এবং আহত হন আরও ৪৩ জন। স্থানীয় বাসিন্দারা জানান, রাতভর বিস্ফোরণের শব্দে এলাকা কেঁপে উঠেছে। মানুষজন নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছেড়ে পালিয়েছে, হাসপাতালগুলোতে উপচে পড়ছে আহতদের ভিড়।

ভারতের দাবি, পাকিস্তানে তাদের চালানো হামলায় নিহতের সংখ্যা ৭০ ছাড়িয়েছে, যদিও পাকিস্তান এই সংখ্যা ২৬ বলে নিশ্চিত করেছে। উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে নিয়ন্ত্রণ রেখায় ব্যাপক সংঘর্ষ চলছে, যা বড় ধরনের যুদ্ধের পূর্বাভাস দিচ্ছে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।

এমন উত্তেজনার মধ্যে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি জরুরি বৈঠক করে সেনাবাহিনীকে উপযুক্ত জবাব দেওয়ার অনুমতি দিয়েছে। পাকিস্তান বলেছে, ভারতের এই পদক্ষেপ যুদ্ধ ঘোষণার সামিল, এবং বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও উত্থাপন করা হয়েছে।

কাশ্মীর ঘিরে পুরনো দ্বন্দ্ব আবারও প্রাণঘাতী রূপ নিচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় দুই দেশকে সংঘর্ষ এড়িয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানাচ্ছে। তবে বাস্তবতা বলছে—সীমান্তে পরিস্থিতি এখন বারুদের স্তুপের মতো।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত