সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

পিআর পদ্ধতির নির্বাচনের দাবিতে কঠোর আন্দোলনে নামার ঘোষণা জামায়াত ইসলামের

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে ভোটের দাবি জানিয়ে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে।

রোববার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তাহের বলেন, “উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে ভোটের ব্যাপারে আমরা একমত। তবে আমাদের দাবি, পিআর পদ্ধতি প্রয়োগ করা হোক সংসদের নিম্নকক্ষেও। আমরা এই ইস্যুতে আন্দোলন চালাবো। কারণ ৫৪ বছরের নির্বাচনের ইতিহাস থেকে দেখা গেছে, এখানে কখনো সুষ্ঠু ও ন্যায্য নির্বাচন হয়নি।”

পিআর পদ্ধতি হলো একটি আনুপাতিক নির্বাচনী ব্যবস্থা, যেখানে প্রতিটি দল দেশের মোট ভোটের অনুপাতে আসন পাবে।

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা উল্লেখ করে তাহের বলেন, “জামায়াত সব সময় নির্বাচন পক্ষে রয়েছে। নির্বাচনের তারিখ ঘোষণায় আমাদের মৌলিক কোনো আপত্তি নেই। আমরা আগেও বলেছি, নির্বাচন ফেব্রুয়ারি বা এপ্রিলে হতে পারে।”

তিনি বিগত তিন নির্বাচনের উদাহরণ টেনে বলেন, “অতীতের নির্বাচনগুলোতে মানুষের মাঝে নির্বাচনের প্রতি অবিশ্বাস রয়েছে। তাই আমরা সরকারের প্রতি দাবি জানাচ্ছি নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন সংস্কার এবং আওয়ামী লীগের বিচারের জন্য।”

তাহের আরও বলেন, “আমরা প্রধান নির্বাচন কমিশনারকে বলেছি, নির্বাচনের পূর্বশর্ত হলো ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন যথাসম্ভব গুরুত্ব দেওয়া হবে। আমরা তার ওপর আস্থা রাখতে চাই।”

তিনি সতর্ক করে বলেন, “বাংলাদেশের মানুষ আর কোনো অনিয়মপূর্ণ নির্বাচন দেখতে চায় না। যদি এমন হয়, তাহলে জনগণ আবার রাস্তায় নামবে। কোনো ধরনের দখলদারিত্বমূলক নির্বাচন দেশের মানুষ মেনে নেবে না।”

সূত্র: বিবিসি বাংলা

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত