সর্বশেষ
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?

ফরিদপুরে ভুল চিকিৎসায় রোগীর অবস্থা সংকটাপন্ন: পাইলস রোগী ভেবে কেটে ফেলা হলো গলব্লাডার

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ফরিদপুরে এক ভয়াবহ ভুল চিকিৎসার ঘটনা ঘটেছে। জেলার একটি বেসরকারি হাসপাতালে পাইলস রোগী হিসেবে ভর্তি হওয়া এক নারীকে ভুলবশত গলব্লাডার অপারেশন করে দেওয়া হয়। এ ঘটনায় রোগীর অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে এবং পরিবারের অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনাটি ঘটে সোমবার বিকেলে শহরের সৌদি-বাংলা প্রাইভেট হাসপাতালে। স্থানীয় সূত্র জানায়, সদরপুর উপজেলার হ্যাপি আক্তার নামের ওই নারী পাইলস অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হন। একই সময়ে অপর এক রোগী ছিলেন গলব্লাডার অপারেশনের জন্য। কিন্তু কাগজপত্র যাচাইয়ে গাফিলতির কারণে হ্যাপি আক্তারকে ভুলবশত গলব্লাডার রোগী ভেবে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে তার পিত্তথলি কেটে ফেলা হয়।

অপারেশনের পর রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকলে স্বজনরা বিষয়টি জানতে চান। তখনই ধরা পড়ে ভয়াবহ এ ভুল চিকিৎসা। অভিযোগ উঠেছে, ঘটনার পরপরই চিকিৎসক, নার্সসহ হাসপাতালের সংশ্লিষ্টরা পালিয়ে যান।

খবর পেয়ে রাতেই সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তিনি হাসপাতালে থাকা অন্যান্য রোগীদের নিরাপদ স্থানে স্থানান্তর করেন এবং হাসপাতালটিকে সিলগালা করে দেন।

ডা. মাহমুদুল হাসান বলেন, “অপারেশনের আগে রোগীর কাগজপত্র যাচাই অত্যন্ত জরুরি। এখানে স্পষ্ট অবহেলা ও গাফিলতির ঘটনা ঘটেছে। তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং দায়ীদের শাস্তি দাবি করেছেন। বর্তমানে ভুল চিকিৎসায় ক্ষতিগ্রস্ত হ্যাপি আক্তারের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত