সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

বঙ্গোপসাগর আমাদের জন্য উপহার নিয়ে অপেক্ষা করছে: প্রধান উপদেষ্টা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: গভীর সমুদ্রের বিশাল সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বঙ্গোপসাগর আমাদের জন্য অপেক্ষা করছে তার উপহার নিয়ে। এটি কেবল বেশি মাছ ধরার বিষয় নয়, বরং একটি নতুন শিল্প গড়ে তোলার সুযোগ।

সোমবার রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দেশের ভৌগোলিক বৈশিষ্ট্য ও জলসম্পদ মৎস্য উৎপাদনে বিশাল সুযোগ তৈরি করেছে জানিয়ে তিনি বলেন, বর্তমানে প্রায় ১২ লাখ নারীসহ লাখো মানুষ এ খাতের সঙ্গে যুক্ত। তবে প্রকৃত মৎস্যজীবীরা নানা প্রতিকূলতার মুখোমুখি হন।

অবৈধ জাল ব্যবহার ও নির্বিচার মাছ আহরণকে ‘প্রকৃতির প্রতি নির্মমতা’ আখ্যা দিয়ে তিনি বলেন, এটি ঠেকানো শুধু সরকারের দায়িত্ব নয়, বরং নাগরিক দায়িত্বও। জলাশয় দূষণ, বালাইনাশকের ব্যবহার, অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ ও জলবায়ু পরিবর্তনের ক্ষতি রোধে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, মাছ আমাদের জন্য প্রকৃতির উপহার, আল্লাহর দান। আমরা কেবল ধরে আনি ও খাই। কিন্তু প্রকৃতির প্রতি সদয় না হলে, মাছও হারিয়ে যাবে। পানি রক্ষা করতে পারলেই আমরা মাছ পাব।

প্রধান উপদেষ্টা প্রকৃত মৎস্যজীবীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি ও বাজার সম্প্রসারণে পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে নয়টি ক্ষেত্রে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক ২০২৫ প্রদান করা হয়। মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং সচিব মো. তোফাজ্জেল হোসেনও অনুষ্ঠানে বক্তব্য দেন।

এবারের মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য-“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি।”

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত