সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

বনবিভাগের অনুমতি ছাড়াই সরকারি গাছ বিক্রির অভিযোগ দুই স্বেচ্ছাসেবক বিএনপি নেতার বিরুদ্ধে

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: বগুড়ায় বনবিভাগের অনুমতি ছাড়াই সরকারি রাস্তার পাশে থাকা ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ বিক্রির অভিযোগ উঠেছে দুই স্বেচ্ছাসেবক বিএনপি নেতার বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, অনুমোদনের বাইরে আরও বনজ ও ঔষধি গাছও কেটে ফেলা হয়েছে, যা পরিবেশের জন্য ক্ষতিকর।

স্থানীয়রা জানান, সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের ন্যাংড়ার বাজার থেকে দরগাহাট রাস্তার দুই পাশে মোট ১৩৬টি ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ কেটে ফেলা হয়েছে। গাছ কাটার কার্যক্রম ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়। ইউপি চেয়ারম্যান স্থানীয় টেন্ডারের মাধ্যমে প্রথমে ৪৩টি ইউক্যালিপটাস এবং ৯৩টি আকাশমণি গাছ বিক্রি করেন।

সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শিপন ও কর্মী আরমান আকন্দের নেতৃত্বে গাছ কাটা শুরু হয়। তারা জানায়, রাস্তা সম্প্রসারণের কারণে ইউপি চেয়ারম্যানের অনুমোদিত গাছগুলো তারা কিনেছেন। তবে স্থানীয়রা অভিযোগ করেছেন যে, কেবল অনুমোদিত গাছ নয়, রাস্তার পাশে থাকা হরিকতি, আমলকী ও বনজ মেহগনি গাছও কেটে বিক্রি করা হয়েছে।

রাকিবুল ইসলাম শিপন বলেন, আমরা বৈধ প্রক্রিয়ায় গাছগুলো কিনেছি। তবে শ্রমিকরা কাটার সময় কিছু ভুল করে অনুমোদিত গাছের সঙ্গে অন্য গাছও কেটে ফেলেছে।

বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল ওয়াজেদ বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে সহকারী কমিশনার (ভূমি) পলাশ চন্দ্র সরকারকে সেখানে পাঠিয়ে গাছ কাটা বন্ধ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন।

এরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান জানান, ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ পরিবেশের জন্য ক্ষতিকর। তাই এসব গাছ কেটে ফেলার অনুমোদন দেওয়া হয়েছিল। তবে বনজ ও ঔষধি গাছ কাটার অনুমতি ছিল না।

বগুড়ার বিভাগীয় বন কর্মকর্তা মতলুবুর রহমান জানান, ১৫ মে ২০২৫ সালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি করেছে। সরকারি রাস্তার পাশে এসব গাছ কাটার ক্ষেত্রে বন বিভাগের অনুমতি বাধ্যতামূলক।

স্থানীয়দের উদ্বেগ, অনুমোদনের বাইরে বনজ ও ঔষধি গাছ কেটে ফেলা হলে পরিবেশ ও জলবায়ুর ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত