সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

বিএনপি কোনো ভেসে ওঠা শক্তি নয়, যশোরে স্মরণসভায় মির্জা ফখরুল

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

রাজনীতি: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি দেশের মাটির সাথে যুক্ত একটি আন্দোলনের দল, কোনো ভেসে আসা সংগঠন নয়। তিনি সতর্ক করে বলেন, বিএনপিকে অবমূল্যায়ন করলে ফল ভালো হবে না, কারণ দলের সাংগঠনিক শক্তি ও মাঠের বাস্তবতাকে অস্বীকার করার সুযোগ নেই।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় যশোর টাউন হল মাঠে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

সমাবেশে ফখরুল বলেন, যদি আমরা মাঠে নামি, দেশের রাজনৈতিক বাস্তবতা সম্পূর্ণ বদলে যাবে। তাই বিএনপিকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। তিনি অভিযোগ করে আরও বলেন, সংস্কার কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে। যেসব বিষয়ে রাজনৈতিক ঐকমত্য হয়েছে, সেসব বাস্তবায়ন জরুরি, কিন্তু তা না করে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।

জাতীয় নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, গণভোট হবে নির্বাচনের দিন এর আগে নয়। যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে, সেগুলোর ভিত্তিতে কাজ শুরু করতে হবে। নচেৎ জনগণের কাছে দায়ভার নিতে হবে।

প্রয়াত তরিকুল ইসলামের স্মৃতি তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, তিনি ছিলেন সংগ্রামী, দেশপ্রেমিক, নীতিবান রাজনীতিবিদ। দীর্ঘ রাজনৈতিক জীবন জেল, জুলুম ও ত্যাগে পূর্ণ ছিল তাঁর। তিনি ছিলেন এক জীবন্ত প্রতিষ্ঠান। তাঁর আদর্শ অনুসরণ করলে জাতি উপকৃত হবে বলে মন্তব্য করেন তিনি।

সভায় জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দসহ তরিকুল ইসলামের পরিবারের সদস্যরা। শেষে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত