সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

বিএনপি ক্ষমতায় গেলে চাঁদাবাজি ও দুঃশাসনমুক্ত একটি সুশাসনভিত্তিক বাংলাদেশ গড়বে: এম. কফিল উদ্দিন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

রাজনীতি: ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-১৮ আসনের মনোনয়নপ্রত্যাশী এম. কফিল উদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে চাঁদাবাজি, ইভটিজিং ও দুঃশাসনমুক্ত একটি সুন্দর, সুশাসনভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। তিনি জানান, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি জবাবদিহিমূলক ও জনগণের অধিকারভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর দক্ষিণখানের মধ্যপাড়া ফায়দাবাদ এলাকায় আয়োজিত উঠান বৈঠক ও ৩১ দফা লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

কফিল উদ্দিন আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা শুধুমাত্র রাজনৈতিক ঘোষণাপত্র নয়, বরং এটি জনগণের মুক্তি ও পরিবর্তনের অঙ্গীকার। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে বিএনপিকে বিজয়ী করতে আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন। সভাপতিত্ব করেন বিএনপি নেতা আলম মাস্টার। এতে আরও বক্তব্য দেন দক্ষিণখান থানা শ্রমিক দলের সাবেক সভাপতি সুলতান মাহমুদ, থানা মহিলা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসিনা আক্তার, উত্তরা-পূর্ব থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ মাস্টার, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী ইমরান, যুগ্ম আহ্বায়ক ইফরান এবং বিমানবন্দর থানা ছাত্রদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক।

উঠান বৈঠকে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কর্মসূচির শেষে স্থানীয় জনগণের মাঝে বিএনপির ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত