সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডারদের সৌজন্য বৈঠক, সীমান্তে হত্যা বন্ধ ও সহযোগিতা বৃদ্ধির আলোচনা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তে শনিবার বিকেলে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি ও বিএসএফ) এক সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে দুই দেশের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সীমান্তে সহযোগিতা, শান্তি ও নিরাপত্তা বজায় রাখার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

মহেশপুর ব্যাটালিয়নের বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অনুষ্ঠিত বৈঠকে মহেশপুর ৫৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম ১০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে অংশ নেন। ভারতীয় পক্ষে ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট মুগনথান তার ১০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে উপস্থিত ছিলেন।

বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, মানবপাচার প্রতিরোধ, মাদক চোরাচালান নিয়ন্ত্রণ, বিএসএফের পুশইন বন্ধ এবং সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়। পুরো সময়জুড়ে ছিল আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ। বৈঠক শেষে উভয় পক্ষ সীমান্তের জিরো লাইন ধরে প্রায় দুই কিলোমিটার হেঁটে সৌহার্দ্যের বার্তা বিনিময় করেন।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানিয়েছেন, এমন সৌজন্য বৈঠক সীমান্তরক্ষী বাহিনীর পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়া বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে সীমান্ত অপরাধ দমন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সহজ হয়।

সীমান্ত এলাকায় সাধারণ মানুষ ও স্থানীয়রা এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখেছেন। তারা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও এমন উদ্যোগ দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতা জোরদার করবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত