সর্বশেষ
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?

বিশ্বসেরা আকাশ প্রতিরক্ষা ভেঙে ইসরাইলকে ধ্বংসস্তূপে পরিণত করলো মুসলিম বিশ্বের সুপার কিং ইরান!

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের সবচেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম ছিল ইসরাইল। ‘আয়রন ডোম’, ‘অ্যারো-২’, ‘অ্যারো-৩’, ‘ডেভিড’স স্লিং’সহ বহুস্তরীয় প্রযুক্তিতে সজ্জিত ছিল এই প্রতিরক্ষা ব্যবস্থা। অনেকের চোখে এটি ছিল বিশ্বের সবচেয়ে সুরক্ষিত আকাশসীমা।

কিন্তু এবার ইরানের পাল্টা আঘাতে সেই নিরাপত্তা বলয়েই ফাটল দেখা দিয়েছে। হাইপারসনিক প্রযুক্তি, ডেকয় কৌশল ও ধারাবাহিক ব্যারেজ হামলার মাধ্যমে ইরান ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে কার্যত ভেঙে দিচ্ছে। শুধু শত শত ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরাইলকে চমকে দেয়নি তেহরান, বরং সরাসরি আঘাত হেনেছে প্রযুক্তিগত সক্ষমতার মূল ঘাঁটিতেই। এ তথ্য জানিয়েছে আল জাজিরা ও সিএনএন।

ঘটনার শুরু, ইরান পরমাণু অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছেছে— এমন অভিযোগ তুলে শুক্রবার ভোরে ইরানে হামলা চালায় ইসরাইল। এর জবাবে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইসরাইলের বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলা চালায় ইরান। শুরু হয় সরাসরি সংঘর্ষ, যা এখনো চলমান।

এ পর্যন্ত সংঘাতে অন্তত ২৪০ জনের বেশি ইরানি ও ২৪ জন ইসরাইলি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এরই মধ্যে বিস্ফোরক এক মন্তব্য করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন, ইরান প্রতি মাসে ৩০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে। এ গতি বজায় থাকলে ছয় বছরে তাদের হাতে ২০ হাজার ক্ষেপণাস্ত্র থাকবে— যা শুধু ইসরাইল নয়, পুরো মধ্যপ্রাচ্যের জন্যই হুমকি হয়ে উঠবে। যদিও তিনি এ দাবির পক্ষে কোনো প্রমাণ হাজির করেননি, তবে তার বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এটি কেবল হুঁশিয়ারি নয়, বরং ইরানকে একটি সামরিক-আগ্রাসী রাষ্ট্র হিসেবে উপস্থাপন করার কূটনৈতিক প্রচেষ্টা।

ইরানের ক্ষেপণাস্ত্র মজুতের সঠিক তথ্য পাওয়া না গেলেও, ২০২৩ সালে মার্কিন সেনা কমান্ডার জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি জানিয়েছিলেন— ইরানের হাতে অন্তত ৩ হাজারের বেশি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে।

ইসরাইলি বিশেষজ্ঞদের মতে, গত কয়েক দিনের হামলায় ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের প্রায় এক-তৃতীয়াংশ আটকানো সম্ভব হয়েছে। তবে ইরান দাবি করেছে, তারা ইসরাইলের একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মোসাদের একটি পরিকল্পনা ঘাঁটিতে আঘাত হেনেছে।

সবচেয়ে বড় বিষয়, ইরান সরাসরি ইসরাইলের গর্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মূল স্তম্ভ ‘আয়রন ডোম’ ভেদ করতে সক্ষম হয়েছে।

আয়রন ডোম কী?

ইসরাইলের আকাশ প্রতিরক্ষার অন্যতম স্তম্ভ হলো আয়রন ডোম। এটি মূলত স্বয়ংক্রিয় প্রযুক্তিনির্ভর একটি ব্যবস্থা, যা স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ও রকেট শনাক্ত করে মাঝ আকাশেই ধ্বংস করে দিতে সক্ষম। ২০০৬ সালে হিজবুল্লাহর হামলার পর এই প্রযুক্তির উন্নয়ন শুরু হয় এবং ২০১১ সাল থেকে এটি কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে। ইসরাইলের দাবি অনুযায়ী, এর সফলতা প্রায় ৯০ শতাংশ।

তবে সাম্প্রতিক ইরানি হামলার পর সেই ‘সফলতা’র বাস্তব রূপ নিয়েই এবার প্রশ্ন উঠেছে বিশ্বজুড়ে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত