সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

বিশ্বে এক বিলিয়নেরও বেশি মানুষ মানসিক সমস্যায় আক্রান্ত: উদ্বেগ ও হতাশা ক্রমশ বাড়ছে

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

স্বাস্থ্য: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর সাম্প্রতিক রিপোর্টে জানা গেছে, বিশ্বের এক বিলিয়নেরও বেশি মানুষ বিভিন্ন ধরনের মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে বসবাস করছে। উদ্বেগ, বিষণ্ণতা ও অন্যান্য মানসিক ব্যাধি শুধু ব্যক্তির জীবনে প্রভাব ফেলছে না, বরং সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক ক্ষতি ঘটাচ্ছে।

রিপোর্টে বলা হয়েছে, বিশ্বে প্রতি ১০০ জন মৃত্যুর মধ্যে একটি মৃত্যু আত্মহত্যার কারণে ঘটে। বিশেষ করে তরুণদের মধ্যে আত্মহত্যার হার বৃদ্ধি পেয়েছে, যা মানসিক স্বাস্থ্যের সংকটকে আরও ভয়াবহ করে তুলেছে।

ডব্লিউএইচও–র অ-সংক্রামক রোগ ও মানসিক স্বাস্থ্য বিভাগের প্রধান ডেভোরা কেস্টেল বলেন, বিশ্বব্যাপী প্রতিটি আত্মহত্যার বিপরীতে প্রায় ২০টি আত্মহত্যার চেষ্টা ঘটে। এতে শুধু একজনের জীবনই ক্ষতিগ্রস্ত হয় না, বরং পরিবার, বন্ধু ও সহকর্মীরাও মানসিকভাবে প্রভাবিত হয়।

নারী ও যুবসমাজে ঝুঁকি বেশি

রিপোর্টে প্রকাশ করা হয়েছে, ২০২১ সালে ১৫–২৯ বছর বয়সী নারীদের মধ্যে আত্মহত্যা মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ ছিল। একই বয়সের পুরুষদের মধ্যে এটি তৃতীয় প্রধান। ২০০০ থেকে ২০২১ সালের মধ্যে বিশ্বব্যাপী বয়স-সমন্বিত আত্মহত্যার হার ৩৫ শতাংশ কমলেও, নির্ধারিত লক্ষ্য অনুসারে এখনও অনেক পিছিয়ে রয়েছে।

উদ্বেগ ও হতাশার ক্রমবৃদ্ধি

ডব্লিউএইচও সতর্ক করে জানিয়েছে, যদিও আত্মহত্যার হার ধীরে কমছে, মানসিক ব্যাধি, বিশেষ করে উদ্বেগ এবং হতাশার প্রবণতা দ্রুত বাড়ছে। ২০১১ থেকে ২০২১ সালের মধ্যে মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত মানুষের সংখ্যা বিশ্ব জনসংখ্যার বৃদ্ধির চেয়ে দ্রুত বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ১০০ কোটির বেশি মানুষ এই ব্যাধিতে আক্রান্ত।

ডব্লিউএইচও–র মানসিক স্বাস্থ্য বিভাগের প্রধান মার্ক ভ্যান ওমেরেন জানিয়েছেন, তরুণদের মানসিক স্বাস্থ্য সংকটের মূল কারণ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব এবং কোভিড-১৯ মহামারিকে চিহ্নিত করা হয়েছে।

বিনিয়োগ ও সেবার ঘাটতি

সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী মানসিক স্বাস্থ্য খাতে বিনিয়োগ এখনও যথেষ্ট নয়। ২০১৭ সালের পর থেকে স্বাস্থ্য বাজেটের মাত্র দুই শতাংশই মানসিক স্বাস্থ্যের জন্য ব্যয় করা হচ্ছে। হতাশায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মাত্র ৯ শতাংশ চিকিৎসা পায়। WHO মহাপরিচালক তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসুস বলেছেন, “ষমানসিক স্বাস্থ্য সেবা পরিবর্তন করা এখন বৈশ্বিক জনস্বাস্থ্যের অন্যতম প্রধান চ্যালেঞ্জ।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত