সর্বশেষ
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?

বিশ্বের অন্যতম ধনী দেশ লুক্সেমবার্গ এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: প্যালেস্টাইন ইস্যুতে নতুন মোড় আনতে যাচ্ছে ইউরোপের ধনীতম দেশ লুক্সেমবার্গ। দেশটির প্রধানমন্ত্রী লুক ফ্রিডেন এবং পররাষ্ট্রমন্ত্রী জেভিয়ার বেত্তেল সংসদীয় কমিশনে জানিয়েছেন, চলতি মাসেই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে তাদের সরকার।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম Jerusalem Post জানিয়েছে, এই সিদ্ধান্ত শুধু লুক্সেমবার্গ নয়, ইউরোপের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের অবস্থানকে প্রভাবিত করবে। ইতোমধ্যেই ফ্রান্স, যুক্তরাজ্য ও বেলজিয়ামও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছে। ধারণা করা হচ্ছে, সাধারণ পরিষদের অধিবেশনে একসঙ্গে কয়েকটি ইউরোপীয় দেশ এ ঘোষণা দিতে পারে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, লুক্সেমবার্গ সরকারের এই পদক্ষেপ মূলত ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত দীর্ঘায়িত হওয়া এবং গাজায় মানবিক পরিস্থিতির অবনতি নিয়েই নেওয়া হচ্ছে। বিশেষ করে গাজায় চলমান হামলা, অবরোধ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উদ্বেগ তাদের সিদ্ধান্তকে ত্বরান্বিত করেছে।

বিশ্লেষকরা বলছেন, লুক্সেমবার্গের মতো একটি ধনী ও প্রভাবশালী ইউরোপীয় দেশ যদি আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়, তবে ফিলিস্তিন রাষ্ট্রের কূটনৈতিক অবস্থান আরও শক্তিশালী হবে। একইসঙ্গে মধ্যপ্রাচ্য সংকট সমাধানে আন্তর্জাতিক চাপও বাড়তে পারে।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল পর্যন্ত জাতিসংঘের প্রায় ১৪৭টি দেশ, অর্থাৎ ৭৫ শতাংশ সদস্য রাষ্ট্র ইতোমধ্যেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও কিছু পশ্চিমা দেশ এখনো সরাসরি স্বীকৃতি দিতে বিরত রয়েছে।

সূত্র: Jerusalem Post

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত