সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

ভারত যে পরাজয় ল’জ্জা’জনক বরণ করেছে তা কখনোই ভুলতে পারবে না বললেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: সাম্প্রতিক ভারত-পাকিস্তান সীমান্ত সংঘাতের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এক শক্ত অবস্থান নিয়ে মন্তব্য করেছেন, “এই সংঘাতে ভারত যে পরাজয় বরণ করেছে, তা তারা কখনোই ভুলতে পারবে না।” শুক্রবার (২৩ মে) পাকিস্তানের শীর্ষস্থানীয় দৈনিক দ্য নিউজ ইন্টারন্যাশনাল-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার ইসলামাবাদে প্রেসিডেন্ট ভবনে অনুষ্ঠিত এক বিশেষ সামরিক অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনিরকে পাকিস্তানের সর্বোচ্চ সামরিক উপাধি ‘ফিল্ড মার্শাল’ পদে অভিষিক্ত করা হয়। এই ঐতিহাসিক আয়োজনে রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং তিন বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি জারদারি বলেন, “সেনাবাহিনীর সর্বোচ্চ সম্মান প্রদান করা হচ্ছে এক সাহসী সেনানায়ককে, যিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় নেতৃত্ব দিয়েছেন।” এরপর তিনি জেনারেল আসিম মুনিরের হাতে ‘ফিল্ড মার্শাল’ ব্যাটন তুলে দেন।

অনুষ্ঠানে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, “এই পদোন্নতি শুধু একজন সামরিক কর্মকর্তার জন্য সম্মান নয়, এটি গোটা পাকিস্তানের জন্য এক গর্বের ও ঐতিহাসিক মুহূর্ত। ভারতীয় আগ্রাসনের বিপরীতে আমাদের সশস্ত্র বাহিনী শুধু আত্মরক্ষা করেনি, বরং শত্রুর ভেতরে প্রবেশ করে তাদের পরিকল্পনাকে ধূলিসাৎ করেছে।”

পরে কাশ্মিরের মুজাফফরাবাদে শহীদ পরিবারের মাঝে ক্ষতিপূরণ বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, “এই যুদ্ধ ভারতের জন্য এমন এক পরাজয়, যা ইতিহাস থেকে মুছে ফেলতে চাইলেও পারবে না।” একইসঙ্গে তিনি বলেন, “অনেকে ভাবতেন পাকিস্তান প্রচলিত যুদ্ধে দুর্বল, কিন্তু আমরা প্রমাণ করেছি—ঈমান, ঐক্য ও সাহস থাকলে আমাদের পরাজিত করা অসম্ভব।”

তিনি আরও বলেন, “ইনশাআল্লাহ, এমন এক দিন আসবে, যেদিন কাশ্মির হবে পাকিস্তানেরই অংশ।”

বিশ্লেষকদের মতে, শেহবাজ শরিফের এই বক্তব্য কূটনৈতিকভাবে ভারতের প্রতি এক কঠোর বার্তা বহন করে, যা দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে। অন্যদিকে, জেনারেল আসিম মুনিরের ‘ফিল্ড মার্শাল’ পদে উন্নীত হওয়া পাকিস্তান সেনাবাহিনীর এক নতুন শক্তিমানের আবির্ভাবকেই নির্দেশ করে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত